Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

আর মাত্র কিছুক্ষণ! ঘরে ফিরছেন সুনীতা ও বুচ, মহাকাশ স্টেশনের পথে নাসা-স্পেসএক্সের ক্রিউ-১০

নাসা ও স্পেসএক্সের যৌথ মহাকাশ মিশন ক্রু-১০ সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে এগোচ্ছে।

আর মাত্র কিছুক্ষণ! ঘরে ফিরছেন সুনীতা ও বুচ, মহাকাশ স্টেশনের পথে নাসা-স্পেসএক্সের ক্রিউ-১০

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 March 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: নাসা ও স্পেসএক্সের যৌথ মহাকাশ মিশন ক্রু-১০ সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দিকে এগোচ্ছে। এই মিশনের মূল লক্ষ্য নতুন ক্রুদের আইএসএস-এ পাঠানো এবং সেখানে থাকা মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা।  

শুক্রবার (নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৭টা) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চড়ে ক্রু-১০ উৎক্ষেপণ করা হয়। ভারতীয় সময় অনুযায়ী, এই উৎক্ষেপণ হয় শনিবার ভোর ৪.৩০টায়। লঞ্চের প্রায় ১০ মিনিট পর ক্যাপসুলটি রকেট থেকে বিচ্ছিন্ন হয় এবং আইএসএস-এর পথে যাত্রা শুরু করে।  

ক্রু-১০ কবে আইএসএস-এ পৌঁছাবে? নাসার দেওয়া তথ্য অনুযায়ী,  

- ১৬ মার্চ সকাল ৯টা (ভারতীয় সময়): ক্রু ড্রাগন ক্যাপসুলটি আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হবে।  
- সকাল ১০.৩৫টা: ক্যাপসুলের দরজা খোলা হবে।  
- সকাল ১১.১০টা: নতুন ক্রুদের স্বাগত জানানো হবে, আর পুরনো ক্রুরা বিদায় নেবেন।  

আইএসএস-এ পৌঁছানোর পর সুনীতা উইলিয়ামস ও উইলমোর বেশ কিছুদিন পর মহাকাশ থেকে ফিরবেন। এই মিশনের মাধ্যমে তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবেন। আসলে মহাকাশ অভিযানে 'রঁদেভু' বলতে কক্ষপথে দু'টি মহাকাশযানের নির্ভুল নেভিগেশনের মাধ্যমে একত্রিত হওয়াকে বোঝায়। এরপর ‘ডকিং’-এর মাধ্যমে মহাকাশযানটি আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, ক্রু-১০ সফলভাবে তাদের কাজ সম্পন্ন করবে।


```