Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভোটের ডিউটিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক, কল্যাণীতে মৃত্যু প্রিসাইডিং অফিসারের

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ভোটের দিন কর্তব্যরত অবস্থায় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল প্রিসাইডিং অফিসারের (Nadia presiding officer death)। চারদিন পর বুধবার কল্যাণী (Kalyani) হাসপাতালে মৃত্যু হয় রেবতীমোহন বিশ্বাস নামে ওই ভোটকর্মীর। নিরাপত্তাহীনত

ভোটের ডিউটিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক, কল্যাণীতে মৃত্যু প্রিসাইডিং অফিসারের

শেষ আপডেট: 13 July 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ভোটের দিন কর্তব্যরত অবস্থায় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল প্রিসাইডিং অফিসারের (Nadia presiding officer death)। চারদিন পর বুধবার কল্যাণী (Kalyani) হাসপাতালে মৃত্যু হয় রেবতীমোহন বিশ্বাস নামে ওই ভোটকর্মীর।

নিরাপত্তাহীনতার মানসিক চাপ নিতে না পেরেই ওই ভোটকর্মীর (Nadia presiding officer death) সেরিব্রাল অ্যাটাক হয় বলে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।

তাঁর মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে বলে মঞ্চের তরফে দাবি জানানো হয়েছে। তবে তাঁর পরিবারের লোকজন এখনও এমন কোনও অভিযোগ করেননি।

নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন রেবতীমোহন বিশ্বাস। হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষক তিনি। জানা গেছে ৮ জুলাই, ভোটের দিন তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি ছিলেন তিনি। বুধবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, নিরাপত্তাহীনতার মানসিক চাপেই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। মঞ্চের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিডিও-র বিরুদ্ধে। তাঁরা জানান, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বুথে ঢুকতে ভয় পাচ্ছিলেন তিনি। কিন্তু জোর করেই তাঁকে পাঠানো হয়। পরে ভোট শুরুর আগেই বুথের মধ্যে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়।

এই ঘটনায় তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরিরও দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে রেবতীবাবুর পরিবারের পক্ষে এখনও এমন কোনও অভিযোগ আনা হয়নি।

বিজেপির মহিলা জয়ী প্রার্থীকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর! গণনা শেষের পরেও অগ্নিগর্ভ সবং


```