Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

‘সান্তা’ সাজলেন শচীন থেকে জোকোভিচ, পরিবারের সঙ্গে উৎসবে মেসি, রোনাল্ডো, পন্টিং

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতির মধ্যেও হ্যাপি ক্রিসমাস পালন করছেন বিশ্বের নামী মজাতারকারা। রাজপথে নেমে হয়তো উৎসব পালন করতে পারছেন না, কিন্তু বাড়ির সদস্যদের নিয়ে, বিশেষ করে সন্তানদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত পালন করছেন অনেকেই। কেউ বা ক্রিসমা

‘সান্তা’ সাজলেন শচীন থেকে জোকোভিচ, পরিবারের সঙ্গে উৎসবে মেসি, রোনাল্ডো, পন্টিং

শেষ আপডেট: 24 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতির মধ্যেও হ্যাপি ক্রিসমাস পালন করছেন বিশ্বের নামী মজাতারকারা। রাজপথে নেমে হয়তো উৎসব পালন করতে পারছেন না, কিন্তু বাড়ির সদস্যদের নিয়ে, বিশেষ করে সন্তানদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত পালন করছেন অনেকেই। কেউ বা ক্রিসমাস ট্রি-র সামনেই উৎসবে মুখর। ক্রীড়া দুনিয়ার তারকারাও শামিল হয়েছেন বড়দিনের এই উৎসবে। শচীন-কোহলি থেকে শুরু করে লিওনেল মেসি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা টেনিসের একনম্বর তারকা নোভাক জোকোভিচ, বড় তারকারা বড়দিনের শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকেই। কেউবা সান্তা ক্লজের চেহারা নিয়েছেন, কেউ বা ক্রিসমাস ট্রি-কে সাজিয়েছেন মনের মতো। আর সে সব ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন যেমন পুরোপুরি নিজেকে সান্তা ক্লজ সাজিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। শচীন বার্তা দিতে চেয়েছেন ঐক্যের। https://twitter.com/WeAreMessi/status/1341805207949254656 পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনিও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষদের। এদিকে অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা বড়দিনের উৎসবমুখর পরিবেশে মিস করছেন পরিবারকে। অস্ট্রেলিয়া থেকে স্ত্রী ঋতিকা ও কন্যা সামাইরার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথাই জানিয়েছেন ভারতীয় ওপেনার। https://twitter.com/sachin_rt/status/1342319157455548421 নিজ দেশ আর্জেন্টিনায় স্ত্রী-সন্তানকে নিয়ে বড়দিন উদযাপন করছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী-সন্তানসহ আর্জেন্টাইন ফুটবল সুপারস্টারের ছবি ভেসে বেড়াচ্ছে। https://twitter.com/Cristiano/status/1342175621464682498 ক্রিস্টমাস ট্রি-র সামনে বসে নিজের ও পরিবারের ছবি পোস্ট করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার একটি ভিডিও পোস্ট করেছেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ সান্তা ক্লজের বেশে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ধরা দিয়েছেন। বড়দিনে পরিবারের সঙ্গে সময় ব্যয় করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। সপরিবারে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এছাড়া স্টিভ স্মিথ, ডেডিড ওয়ার্নাররাও বড়দিন উৎসবে শামিল হয়েছেন। আবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন তিনি কবে শেষ ক্রিসমাসে বাড়ি ছিলেন, সেটাই মনে করতে পারছেন না।

```