ঋষভের ছক্কায় কাত মরগ্যানরা, চিন্তায় রাখল বিরাট, সূর্যকুমারের ব্যাটিং
দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ বিশ্বকাপের প্রথম প্র্যাকটিস ম্যাচে ইংল্যান্ডকে (England) সাত উইকেটে হারাল বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দল। টসে জিতে ভারত (India) প্রথমে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ডকে। তারা ২০ ওভারে তুলেছিল ১৮৮/৫। বিনিময়ে ভ
শেষ আপডেট: 18 October 2021 18:29
দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ বিশ্বকাপের প্রথম প্র্যাকটিস ম্যাচে ইংল্যান্ডকে (England) সাত উইকেটে হারাল বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দল। টসে জিতে ভারত (India) প্রথমে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ডকে। তারা ২০ ওভারে তুলেছিল ১৮৮/৫। বিনিময়ে ভারত ১৯ ওভারে ১৯২/৩ করে ম্যাচ জিতে গিয়েছে সাত উইকেটে।
২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে আত্মবিশ্বাস অর্জন করল টিম কোহলি। ভারতীয় দলের হয়ে এদিনই মেন্টর হিসেবে কাজ শুরু করলেন এম এস ধোনি। ম্যাচের মধ্যে ধোনির থেকে পরামর্শ নিতে দেখা গিয়েছে বিরাটকে।
আরও পড়ুন: ডেলিভারি বয় থেকে বিশ্বকাপে ম্যাচের সেরা, রূপকথার সরণী পূর্ণ স্কটিশ তারকার
১৮.৬ ওভারে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতালেন ঋষভ পন্থ। তবে এ দিন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল (২৪ বলে ৫১) এবং ইশান কিষাণই (৪৬ বলে ৭০) ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। না হলে এক ওভার আগেই সহজ জয় সম্ভব ছিল না। অনেকে এও মনে করছেন, আসল খেলার আগে ইংল্যান্ড তাদের ছক দেখাবে না।
https://twitter.com/BCCI/status/1450155960643702784
এর পর ঋষভ ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। তবে নিরাশ করলেন বিরাট কোহলি (১১) এবং সূর্যকুমার যাদব (৮)। দুই তারকা ব্যাটসম্যানই কিন্তু বহু দিন ধরে নিজেদের ছন্দে নেই। যেটা ভারতের চিন্তার কারণ। ভুবনেশ্বর কুমার, রাহুল চাহারদের যে ভাবে ইংল্যান্ড পিটিয়েছে, তা নিয়েও চিন্তায় থাকতে হবে টিম ইন্ডিয়াকে।
ভারতীয় দলের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার মহম্মদ সামি। তিনি চার ওভার বোলিং করে ৪০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ