Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

দলের খেলায় বীতশ্রদ্ধ, স্টেডিয়ামে বসেই গায়ে ভারতের জার্সি গলালেন পাক সমর্থক

উল্লেখ্য, বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান হারলেই দেশের সমর্থকেরা খবরের শিরোনামে উঠে আসেন।

দলের খেলায় বীতশ্রদ্ধ, স্টেডিয়ামে বসেই গায়ে ভারতের জার্সি গলালেন পাক সমর্থক

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

শেষ আপডেট: 24 February 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: বাক্সবদল হয়েছে। গল্পে, সিনেমায়। এবার জার্সি বদল। তাও চিরপ্রতিদ্বন্দ্বী টিমের। সেটাও কিনা একেবারে স্টেডিয়ামে বসে! আজব এই ঘটনাটি ঘটল দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Dubai International Stadium)। যার সাক্ষী থাকলেন পাকিস্তানি (Pakistan) সমর্থকেরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মাঠের বাইরেও বিদ্রূপের শিকার হন বাবর আজমরা।

গতকাল খেলার মাঝপথেই দেখা যায় টিমের পারফরম্যান্সে বীতশ্রদ্ধ এক পাকিস্তানি সমর্থক টিমের সবুজ জার্সির উপরই চাপিয়ে ফেলছেন টিম ইন্ডিয়ার (India) নীলরঙা জার্সি। তবে লুকিয়ে-ছুপিয়ে নয়। রীতিমতো বুক চিতিয়ে কাণ্ডটি ঘটিয়ে ফেলেন তিনি। তারপর হাসিমুখে উঠে দাঁড়ান। ব্যাপার দেখে পাশে বসা সমর্থকেরা হইহই করে ওঠেন।

উল্লেখ্য, বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান হারলেই দেশের সমর্থকেরা খবরের শিরোনামে উঠে আসেন। বিশ্বকাপে ধরাশায়ী হওয়ার পর এক ভক্তের ‘আমায় মারো, মেরে ফেলো আমায়’ (মারো, মারো, মুঝে মারো) বলা ভিডিও সমাজমাধ্যমে মশকরার রোল তোলে। এবারও তার অন্যথা হয়নি। অনেকেই পাকিস্তানি খেলোয়াড়, বিশেষ করে বাবর আজমকে নিশানা করেছেন। তাঁর সঙ্গে কোহলির তুলনা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। পাশাপাশি সুর চড়িয়েছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটাররাও। দলকে ঢেলে সাজানো উচিত। এর জন্য ৫-৬ জন নতুন ক্রিকেটারদের সুযোগ দিলেও অসুবিধা নেই। খারাপ খেলুক তারা। কিন্তু দূরের কথা ভেবে বদল জরুরি। পরামর্শ দিয়েছেন আক্রম।


```