Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

IPL 2025: ফের হাফ সেঞ্চুরি সুদর্শনের, প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়লেন তরুণ ওপেনার

এই ইনিংস নিয়ে বলতে গিয়ে পরে গুজরাত ওপেনার বলেন, ‘পিচ শুরুর দিকে বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যত সময় গড়ায়, ধাতস্থ হয়ে যাই। জফ্রা আর্চার দুর্দান্ত বোলিং করছিল। কিন্তু আমরা মানিয়ে নিই। উইকেট সহজ হচ্ছে দেখে আরও আগ্রাসী হয়ে উঠি।‘

IPL 2025: ফের হাফ সেঞ্চুরি সুদর্শনের, প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়লেন তরুণ ওপেনার

সাই সুদর্শন

শেষ আপডেট: 10 April 2025 13:06

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকতা দেখিয়ে আইপিএলে একের পর এক ইনিংস উপহার দিচ্ছেন সাই সুদর্শন। গুজরাত টাইনটানসের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন এই তরুণ ওপেনার। যার আরও একটি নজির ফুটে উঠল গতকাল রাতে, গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ৮২ রান করেন সুদর্শন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ২১৭ রানের বড় স্কোর তোলে গুজরাত।

ফের একটি হাফ সেঞ্চুরির সুবাদে আইপিএলে নতুন রেকর্ড গড়ে ফেললেন সাই সুদর্শন। একই স্টেডিয়ামে পরপর অর্ধশতরান করলেন তিনি। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটারের এই নজির ছিল না। গত বছর এই স্টেডিয়ামে সুদর্শন একবার অপরাজিত ৮৪ রান এবং আরেকবার শতরান করেন।

এই ইনিংস নিয়ে বলতে গিয়ে পরে গুজরাত ওপেনার বলেন, ‘পিচ শুরুর দিকে বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যত সময় গড়ায়, ধাতস্থ হয়ে যাই। জফ্রা আর্চার দুর্দান্ত বোলিং করছিল। কিন্তু আমরা মানিয়ে নিই। উইকেট সহজ হচ্ছে দেখে আরও আগ্রাসী হয়ে উঠি।‘

যদিও ২১৭ রানের বড় স্কোর এবং শেষমেশ জয়লাভের পরেও পুরোপুরি খুশি নন সাই সুদর্শন। বলেন, ‘যেভাবে খেলছিলাম তাতে আরও ১৫ রান বেশি উঠতে পারত।‘ পাশাপাশি পেসার আর্চারকে খেলা নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘গত বছর আমি নর্জের মুখোমুখি হই। তাঁর গতি আরও অনেকটা বেশি ছিল। তবে জফ্রা বুদ্ধি খাটিয়ে বল করে। আজকেও স্লোয়ার করছিল, বলের গতিকে কাজে লাগাচ্ছিল।‘


```