Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

মেসির রেকর্ড ভেঙেও উচ্ছ্বাসহীন সুনীল, বলছেন, ‘দল জিতেছে এতেই খুশি’

দ্য ওয়াল ব্যুরো: আচ্ছা, লিওনেল মেসি নাম শুনেছেন সুনীল ছেত্রীর? যদি শুনেও থাকেন, তা হলে কি জানেন এই ভারতীয় ফুটবলার তাঁর গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন? মেসি যতক্ষণ না বিবৃতি দেবেন এ ব্যাপারে, কিছু জানার উপায় নেই। আন্দাজ করেও লাভ হবে না। একমাত্

মেসির রেকর্ড ভেঙেও উচ্ছ্বাসহীন সুনীল, বলছেন, ‘দল জিতেছে এতেই খুশি’

শেষ আপডেট: 8 June 2021 13:15

দ্য ওয়াল ব্যুরো: আচ্ছা, লিওনেল মেসি নাম শুনেছেন সুনীল ছেত্রীর? যদি শুনেও থাকেন, তা হলে কি জানেন এই ভারতীয় ফুটবলার তাঁর গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন? মেসি যতক্ষণ না বিবৃতি দেবেন এ ব্যাপারে, কিছু জানার উপায় নেই। আন্দাজ করেও লাভ হবে না। একমাত্র কোপা আমেরিকার মঞ্চে যদি কোনও ভারতীয় সাংবাদিক থাকতেন, তা হলে হয়তো সাংবাদিক সম্মেলনে মেসিকে ওই প্রশ্ন ছুঁড়ে দিতে পারতেন। তার মধ্যেই প্রাক বিশ্বকাপের পর্বের ম্যাচে মেসিরা খেলতে নামছেন কলম্বিয়ার বিপক্ষে। ওই ম্যাচে আবার মেসি দুটি গোল করলে তিনিও টপকে যাবেন সুনীলকে। এই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলবেই, তাই হয়তো মেসির নজির ভেঙেও উচ্ছ্বসিত নন 'ভারতের মেসি", সুনীল ছেত্রী। তিনি মিডিয়াকে জানিয়েছেন, ‘‘আমি এসব নিয়ে ভাবি না, কোনওদিন ভাবিনিও। দল জয় পেয়েছে এতেই আমি খুশি।’’ ম্যাচের ৭৯ এবং ইনজুরি টাইমে গোল দুটি করেন সুনীল, দেশের হয়ে মোট ৭৪টি গোল করেছেন। একই দিনে লিওনেল মেসি আর সংযুক্ত আরব আমিরশাহির আলি মাখবাউতের রেকর্ড ভেঙে দেন তিনি। বর্তমান ফুটবলারদের মধ্যে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১০৩)। তার পরেই রয়েছেন ভারতের সুনীল ছেত্রী। দীর্ঘদিন ফর্মের মধ্যে ছিলেন না ভারতের নামী স্ট্রাইকার। ১১টি ম্যাচে তাদের কোনও জয় ছিল না। তারপরে বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে জয়। বিশ্বকাপ বাছাই পর্বে ২০ বছর পর কোনও অ্যাওয়ে ম্যাচ জয় ভারতীয় দলের। এ সব পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবেন না সুনীল। তিনি বলেন, ‘‘আমি এ সব জানতামই না। ম্যাচটা জিতে ভাল লাগছে। এ বারের বাছাই পর্বে খুব ওঠা-নামা চলছে। আমার মনে হয়, আমরা বরাবর ভাল পারফরম্যান্সই দেখিয়ে এসেছি, তাতে হয়তো দলের কোনও কাজ হয়নি। তবে এ ম্যাচে তিন পয়েন্ট আমাদের আত্মবিশ্বাস বাড়াল।’’

```