Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

আইফেল টাওয়ারের মাথায় লোক উঠে পড়ল! সমাপ্তি অনুষ্ঠানের আগে প্যারিসে হুলস্থুল

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের আগে হুলস্থুল পড়ে গিয়েছে। খালি গায়ে এক যুবক আইফেল টাওয়ারের হাজার ফুট উচ্চতায় উঠে পড়েছিল।

আইফেল টাওয়ারের মাথায় লোক উঠে পড়ল! সমাপ্তি অনুষ্ঠানের আগে প্যারিসে হুলস্থুল

প্যারিসের আইফেল টাওয়ার।

শেষ আপডেট: 11 August 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: কোথায় হাওড়া ব্রিজ, আর কোথায় আইফেল টাওয়ারের উচ্চতা।

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের আগে হুলস্থুল পড়ে গিয়েছে। খালি গায়ে এক যুবক আইফেল টাওয়ারের হাজার ফুট উচ্চতায় উঠে পড়েছিল। আইফেল টাওয়ারের মোট উচ্চতা যেখানে ১০৮৩ ফুট। এই ঘটনায় ব্যাপক সাড়া পড়ে গিয়েছে অনুষ্ঠানের আগে। পুরো এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। ওই যুবককে পুলিশ নামিয়েও এনেছে।

কী করে উঠলেন ওই যুবক? মনে করা হচ্ছে প্যারিসের সময় সকাল ন’টা নাগাদ তিনি লোকচক্ষুর অন্তরালে উঠে পড়েছিলেন। এবার অলিম্পিক্সের প্রতিটি পদকে আইফেল টাওয়ারে যে লোহা দেওয়া হয়েছে, সেই জাতীয় লোহাও রয়েছে পদকে।

পুলিশ অবশ্য ওই জামা না পরা যুবককে আটক করেছে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে কেন তিনি অত উচ্চতার একটা সৌধে উঠলেন। প্যারিসের স্থানীয় সময় রাত ন’টা নাগাদ ফ্রান্স ডি স্টাড স্টেডিয়ামে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল অবশ্য প্যারিসের স্যেন নদীতে।

সমাপ্তি অনুষ্ঠানের জন্য মোট ২৩ হাজার পুলিশ রাখা হয়েছে। কোথাও যেন নাশকতামূলক কোনও কাজ না হয়, তারজন্য সতর্ক থাকা হয়েছে। ওই পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তাঁর কী পরিচয়, আর কী উদ্দেশ্য নিয়ে তিনি এই কাজ করেছেন।


```