Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বজরংয়ের পথে হেঁটে জাতীয় সম্মান ফেরানোর ঘোষণা ভিনেশ ফোগটের!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশের এই নামী মহিলা কুস্তিগির।

বজরংয়ের পথে হেঁটে জাতীয় সম্মান ফেরানোর ঘোষণা ভিনেশ ফোগটের!

শেষ আপডেট: 26 December 2023 20:53

দ্য ওয়াল ব্যুরো: সাক্ষী মালিক অবসর নেওয়ার পরপরই পদ্মশ্রী ফিরিয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া। পাশাপাশি দেশের বধির কুস্তিগির বীরেন্দ্র সিং যাদবনিজের পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর সিদ্ধান্ত নিলেন আরও এক মহিলা কুস্তিগির ভিনেশ ফোগটও। কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনিও সিদ্ধান্ত নিয়েছেন নিজের জাতীয় সম্মান ফিরিয়ে দেওয়ার

এর আগে কেন্দ্রের তরফে খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন ভিনেশ ফোগট। সেগুলিই এবার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিও দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্যই কি মহিলা কুস্তিগিরদের রাখা হয়েছে? আমি আমার সম্মান-মর্যাদা নিয়েই বাঁচতে চাই। তাই জাতীয় সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি।”

ব্রিজভূষণ শরণ সিংকে কুস্তি ফেডারেশনের প্রধানের পদ থেকে সরানোর পর প্রতিবাদ খানিক স্তব্ধ হয়েছিল। কিন্তু বর্তমানে তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে বসাতেই ফের আন্দোলন শুরু হয়। সঞ্জয় সিং ফেডারেশনের প্রধান হওয়ার পরই কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন বজরং পুনিয়া

তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন পদ্ম পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি ঢুকতে তো পারেননি, উল্টে বাড়ি থেকে বেশ খানিকটা আগেই তাঁকে বাধা দেয় দিল্লি পুলিশ। শেষে রাস্তার ধারে ফুটপাথেই পদ্মশ্রী পুরস্কার রেখে চলে আসেন বজরং পুনিয়া। এবার সেই একই রাস্তায় হাঁটলেন ভিনেশ। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়ে দিয়েছেন দেশের এই নামী মহিলা কুস্তিগির।


```