Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

১ রানের জন্য অধরা সেঞ্চুরি, তবু অপরাজিত ৯৯-এ বিরল নজির ছুঁলেন নিউজিল্যান্ডের মিচেল হে

অপরাজিত ৯৯। শুনতে সাধারণ মনে হলেও আসলে তা নয়। বিশেষ করে টিমের একজন উইকেটকিপারের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এই রান সত্যি বিরল। আর এই বিরল কৃতিত্ব স্পর্শ করেছেন  নিউজিল্যান্ডের মিচেল হে।

১ রানের জন্য অধরা সেঞ্চুরি, তবু অপরাজিত ৯৯-এ বিরল নজির ছুঁলেন নিউজিল্যান্ডের মিচেল হে

মিচেল হে

শেষ আপডেট: 2 April 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: অপরাজিত ৯৯। শুনতে সাধারণ মনে হলেও আসলে তা নয়। বিশেষ করে টিমের একজন উইকেটকিপারের (Wicketkipper) পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এই রান সত্যি বিরল। আর এই বিরল কৃতিত্ব স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের (New Zealand) মিচেল হে (Mitchell Hay)।

আজ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নেমে বিধ্বংসী ফর্মে ছিলেন দলের উইকেটকিপার-ব্যাটসম্যান। খেলেন ৭৮ বল। আর সেঞ্চুরির এক রান আগে নির্ধারিত ৫০ ওভার শেষ হয়ে যায়। কিন্তু এই ৯৯ রান করে এক বিরল নজির ছুঁয়ে ফেলেছেন হে। কিউয়িদের হয়ে এর আগে কোনও উইকেটরক্ষক ৯৯ রানে অপরাজিত থাকেননি। এই প্রথম নিউজিল্যান্ডের কোনও উইকেটকিপার শতরানের এক কদম আগে থমকে গেলেন।

শুধু তাই নয়। ইতিপূর্বে আন্তর্জাতিক ক্রিকেট মোটে দুজন উইকেটকিপার-ব্যাটার ৯৯-এ অপরাজিত থেকেছেন। তাঁরা হলেন:

১. অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাওয়ে) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (হারারে, ১৯৯৯)
২. স্বপ্নিল প্যাটেল (সংযুক্ত আরব আমিরশাহি) স্কটলান্ডের বিরুদ্ধে (লিঙ্কন, ২০১৪)

এবার মিচেল হে (নিউজিল্যান্ড) পাকিস্তানের বিরুদ্ধে (হ্যামিলটন, ২০২৫)-এ এই নজির ছুঁয়েছেন।

কিউয়ি কিপার শুধু তিন নম্বরে নিজের নাম লেখালেন না, গত এক দশকে আর কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যান এমন জায়গায় ইনিংসে দাঁড়ি টানেননি। শেষবার খেলতে নেমে আউট না হয়ে ৯৯ রানে মাঠ ছেড়েছিলেন ব্রুস এডগার। ১৯৮১ সালে ভারতের বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচে অপরাজিত ছিলেন তিনি।

প্রসঙ্গত, আজ হ্যামিলটন ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিলেন মিচেল হে। আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেলেন প্রথম অর্ধশতরান। সেটাও ছ’নম্বর ম্যাচে। এর আগে গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ রান করেছিলেন তিনি। আজ পাকিস্তানের বিরুদ্ধে সাত নম্বরে খেলতে নেমে ৭৮ বলে ৯৯ রান তোলেন। ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৭টি ছয়ে। যার সুবাদে দলের স্কোর পৌঁছে যায় ২৯২-এ। জবাবে খেলতে নেমে ৯ হারের মুখ দেখতে চলেছে পাকিস্তান। শেষ খবরে, তাদের রান ৯ উইকেটে ১৯২।


```