দ্য ওয়াল ব্যুরো: সত্যিই 'অন্ধ' ভক্ত! নইলে, কেবলমাত্র স্পর্শ করেই কেউ চিনে নিতে পারে সব চেয়ে প্রিয় তারকাকে!
তার বয়স মাত্র ১০। আজন্ম চোখে দেখতে পায় না সে। কিন্তু ফুটবলের উন্মাদনায় সমান তালে তাল দিতে পারে। দেখতে না পেলেও, কেবল আওয়াজ শুনেই অনুভব করে প্রিয় খেলা। আর এই প্রিয় খেলাতেই তার প্রিয় তারকা জার্মান ফুটবলার মেসুট ওজিল। একেবারে অন্ধ-ভক্ত যাকে বলে।
কিন্তু ভক্তের ভালবাসা যে কাকে বলে, তা-ই বুঝিয়ে গেল সেই খুদে ভক্ত। জন্ম দিল এক অপূর্ব আবেগঘন মুহূর্তের। তাকে ওজিলের সামনে নিয়ে আসা হয়েছিল। বলা হয়েছিল, সামনের মানুষটিকে স্পর্শ করে চেনার জন্য। খুদে ভক্ত প্রথমেই ওজিলের গালে, মাথায়, চুলে হাত বোলাতে শুরু করে। মুখে ফুটে ওঠে হালকা হাসি। আর কয়েক সেকেন্ড হাত বোলানোর পরেই সে চিনে ফেলল প্রিয় তারকাকে!
ছোট্ট ভক্তের এমন ভালবাসায় অবাক ওজিল নিজেও। এ ভাবে কেউ কাউকে স্পর্শ করেই চিনে ফেলতে পারে! ভালবাসায় আপ্লুত হয়ে গেলেন মেসুট ওজিল।
খুদের হাত বোলানো দেখে মনে হচ্ছিল, ওজিলের চেহারার গঠন যেন তাঁর কত দিনের চেনা! কয়েক বার স্পর্শ করেই তাই আর্সেনালের ফুটবল তারকাকে চিনে নিতে অসুবিধা হল না তাঁর। এক ভিডিও-য় দেখা যাচ্ছে, সেই খুদে ভক্তের সামনে ওজিল হাঁটু গেড়ে বসে রয়েছেন। তাঁকে ছুঁয়ে দেখছে ছেলেটি।
দেখুন সেই ভিডিও।
https://www.youtube.com/watch?v=eTPSEjYKPT4