Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ভারতকে ফের পদকের আলোয় ভাসালেন মনু ভাকের, জিতলেন ব্রোঞ্জ, সঙ্গী সরবজ্যোৎ

তিনি এবার অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম পদক এনে দিয়েছিলেন। এবার জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন।

ভারতকে ফের পদকের আলোয় ভাসালেন মনু ভাকের, জিতলেন ব্রোঞ্জ, সঙ্গী সরবজ্যোৎ

পদকের লক্ষ্যে সফল মনু ও সরবজ্যোৎ।

শেষ আপডেট: 30 July 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়লেন মনু ভাকের। তিনি এবার অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম পদক এনে দিয়েছিলেন। সেদিন জিতেছিলেন ব্রোঞ্জ। মঙ্গলবার আবার ব্রোঞ্জ জিতলেন তিনি। এবার মিক্সড ১০মিটার এয়ার পিস্তলে। দক্ষিণ কোরিয়াকে হারাল ভারত। খেলার ফল ১৬-১০। 

মিক্সড ১০মিটার এয়ার পিস্তলে মনু ভাকেরের সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিং। ব্রোঞ্জ ম্যাচের প্রথম থেকেই দাপট দেখা গিয়েছিল ভারতের। কখনই মনে হয়নি এই ম্যাচ মনু এবং সরবজ্যোতের হাত থেকে বেরিয়ে যাবে। শেষমেশ ইতিহাস সৃষ্টি করে নিজের এবং দেশের হয়েও দ্বিতীয় পদক আনলেন মনু ভাকের। তিনি ১২৪ বছরের একটা নজির গড়লেন। 

এদিন পদক জিতে তিনি প্রমাণ করলেন ইচ্ছে শক্তি থাকলে কী না হয়। যিনি চার বছর আগে টোকিও গেমসে একরাশ হতাশা উপহার দিয়েছিলেন, তিনি এবার হয়ে উঠলেন আলোক বর্তিকা। মনু এর আগে ১২ বছরের খরা কাটিয়েছিলেন, এবার আরও ঝুলি পূর্ণ করলেন। ২০১২ সালে গগন নারাং পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন, তিনি এবার দলের কোচ হিসেবে গেমসে রয়েছেন। মানুর ফর্ম গগনকেও গর্বিত করল।

এর আগে একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের নজির ছিল না। সেটি জিতে ইতিহাস গড়লেন মনু, যিনি কোচ যশপাল রাণার রত্ন। এর আগে দুটি ভিন্ন অলিম্পিক্সে পদক জিতে নজির সৃষ্টি করেছিলেন কুস্তির সুশীল কুমার ও ব্যাডমিন্টনের পিভি সিন্ধু। 

মনুর পদক জয়ের ঘটনায় উৎফুল্ল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক বার্তায় লিখেছেন, ‘‘মনু একই অলিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস গড়েছে। মনু ও সরবজ্যোতের জন্য সারা দেশ আজ গর্বিত। তাঁরা পরিশ্রমের ফল পেয়েছে। দুই শুটারই প্রতিভাবান, ওঁদের জন্য সাক্ষাতের জন্য অপেক্ষায় রয়েছি।’’


```