Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

লভলিনা গেমস বক্সিংয়ের ফাইনালে, টিকিট পেলেন প্যারিস অলিম্পিক্সেরও

লভলিনা গেমস বক্সিংয়ের ফাইনালে, টিকিট পেলেন প্যারিস অলিম্পিক্সেরও

শেষ আপডেট: 3 October 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস বক্সিংয়ের ফাইনালে উঠলেন লভলিনা বরগোঁহাই। মহিলাদের ৭৫ কেজি বিভাগে থাইল্যান্ডের বাইসন মানিকনকে হারিয়ে অসমের মেয়েটি ফাইনালে উঠে রুপো নিশ্চিত করেছেন। পেলেন প্যারিস অলিম্পিক্সের টিকিটও।

সোমবার ছিল লভলিনার ২৬তম জন্মদিন। তার আগে বড় পুরস্কার পেলেন নামী বক্সার। সোনা পেলে অবশ্য প্যারিসে যাওয়ার আগে তাঁর আত্মবিশ্বাস বেড়ে যাবে।  

২০২০ সালে টোকিও অলিম্পিক্সে থেকে পদক জেতেন লভলিনা। এবার এশিয়ান গেমসে তাঁর দিকে তাকিয়ে দেশ। ভারতের প্রীতি পাওয়ার ৫৪ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন এদিনই।

এদিকে, এশিয়ান গেমসের তিরন্দাজি বিভাগে একটি সোনা ও দুটি রুপো নিশ্চিত করলেন ভারতীয় তিরন্দাজরা। ভারতের অভিষেক বর্মা এবং ওজাস ডিওটেল কম্পাউন্ড বিভাগের ফাইনালে উঠে নজির দেখালেন।

অভিষেক ১৪৭-১৪৫-এ হারান জেহুন জুকে। অন্যদিকে ওজাস ডিওটেল জেওন ইয়াংকে চার পয়েন্টে হারান।

ব্যাডমিন্টনে এগোলেন পিভি সিন্ধু, তিনি চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পদক জয়ের আশা দেখাচ্ছেন।


```