Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

IND vs ENG 1st ODI: টপকাল না ২৫০-ও!ভারতের সামনে ল্যাজেগোবরে ব্রিটিশ ব্যাটাররা

এছাড়া আরও একবার নিজের জাত চেনালেন রবীন্দ্র জাদেজা।

IND vs ENG 1st ODI: টপকাল না ২৫০-ও!ভারতের সামনে ল্যাজেগোবরে ব্রিটিশ ব্যাটাররা

একটু বেশি রান দিলেও দুর্দান্ত কামব্যাক করলেন হর্ষিত

শেষ আপডেট: 6 February 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে ব্রিটিশদের ব্যাটিং শেষ হয়ে গিয়েছে। এই ম্যাচে ইংরেজরা আড়াইশো রানের চৌকাঠও স্পর্শ করতে পারল না। মাত্র ২৪৮ রানে তারা অলআউট হয়ে যায়।

এই ম্যাচে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। ডেবিউ ম্যাচে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন হর্ষিত রানা। জসপ্রীত বুমরাহের চোট থাকার কারণে হর্ষিত এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, একদিনের ক্রিকেটে কামব্যাক ম্যাচে একটি উইকেট পেলেন মহম্মদ সামি এবং কুলদীপ যাদব। 

এছাড়া আরও একবার নিজের জাত চেনালেন রবীন্দ্র জাদেজা। কেন এই অলরাউন্ডারকে 'স্যার' বলে সম্বোধন করা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। হর্ষিতের পাশাপাশি তিনিও তিনটে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি উইকেট শিকার করলেন অক্ষর প্যাটেল। তবে হার্দিক পান্ডিয়া ৭ ওভার বল করলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। 

এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্রিটিশ ব্যাটারদের মধ্যে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক জস বাটলার (৫২) এবং জেকব বেথেল (৫১)। দলের বাকিরা আর কেউই সেভাবে নজর কাড়তে পারলেন না। তবে ইংল্যান্ডের ইনিংসকে বড় ধাক্কা দেয় ফিল সল্টের (৪৩) রান আউট। একটা দূর্ভাগ্যজনক রান আউটের কারণে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। সল্ট এই উইকেটে থাকলে অবশ্যই ইংল্যান্ডের স্কোর ৩০০ ক্রস করে যেত।

এবার টিম ইন্ডিয়ার ব্যাট করার পালা। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি কেমন হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যেহেতু বিরাট খেলছেন না, তাই আশা করা হচ্ছে শুভমান গিল এই ম্য়াচে তিন নম্বরে ব্যাট করবেন। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তবে যাবতীয় প্রশ্নের জবাব পেতে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। 


```