Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

আমাকেও মুসলিম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল, কার উদ্দেশে বললেন কানেরিয়া?

শহিদ আফ্রিদি ধারাবাহিকভাবে নিজেকে চরমপন্থী দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেছেন। আমার মতে তাঁকে ভারতীয় টেলিভিশনে বা দেশের (পাকিস্তানের) ভেতরে কোনও প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। এছাড়াও, সে আমাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য রাজি করানোর চেষ্টা করেছিল এবং এমনকি আমার সঙ্গে খাবার খেতেও অস্বীকৃতি জানিয়েছিল। যা আমার কাছে অত্যন্ত অপমানজনক বলে মনে হয়েছিল।

আমাকেও মুসলিম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল, কার উদ্দেশে বললেন কানেরিয়া?

দানিশ কানেরিয়া ও শহিদ আফ্রিদি

শেষ আপডেট: 28 April 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে (Pahalgam) সন্ত্রাসী হামলা নিয়ে একের পর এক ভারত বিরোধী কথা বলে চলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার (Former Pakistan Cricketer) শহিদ আফ্রিদি (Shahid Afridi)। যার বেশির ভাগই অযৌক্তিক। এমনকি তিনি ভারতের কাছে হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও চেয়েছেন।

তবে আফ্রিদির বক্তব্যের কড়া সমালোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটাররাও আফ্রিদিকে পাল্টা জবাব দিতে শুরু করেছেন। আফ্রিদির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তাঁকে আক্রমণ করেছেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়াও (Danish Kaneria)কানেরিয়া বলেন, পাকিস্তান দলের একমাত্র ব্যক্তি হিসাবে আফ্রিদিই তাঁকে হিন্দু (Hindu) ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম (Islam) গ্রহণের জন্য চাপ দিয়েছিলেন এবং এমনকি তাঁর সঙ্গে খেতেও অস্বীকৃতি জানিয়েছিলেন।

পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়ে আফ্রিদি একের পর এক অযৌক্তিক বক্তব্য দিয়ে চলেছেন। পাকিস্তানি গণমাধ্যমের সামনে তিনি বলেন, 'এটা অত্যন্ত হতাশাজনক যে, ভারত আবারও কোনও প্রমাণ ছাড়াই দোষারোপের খেলা শুরু করেছে। এই ধরনের কর্মকাণ্ড কেবল উত্তেজনা বৃদ্ধি করে এবং এই অঞ্চলে শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করে। দোষারোপের খেলা খেলার পরিবর্তে, ভারতের উচিত আলোচনায় অংশগ্রহণ করে সমস্যা সমাধান করা এবং ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা। এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল আলোচনার মাধ্যমে। সহিংসতা এবং দোষারোপের খেলা পরিস্থিতিকে আরও খারাপ করবে। খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকে সকল রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে।'

পাকিস্তানি সংবাদমাধ্যমের সামনেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে আফ্রিদি এই অযৌক্তিক দাবি করেছিলেন যে, আক্রমণ শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই নয়াদিল্লি হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। তিনি বলেন, 'ইসলাম আমাদের শান্তিতে বসবাস করতে শেখায়। পাকিস্তান এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। ভারতের উচিত নিজেকে দোষ দেওয়া। সেখানে যদি একটা বাজিও ফেটেও ​​যায়, তবুও দোষ চাপানো হয় পাকিস্তানের উপর।' এর পর প্রাক্তন এই পাক অধিনায়ক ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ তোলেন। তিনি বলেন, 'আশ্চর্যজনকভাবে হামলার এক ঘণ্টার মধ্যেই তাদের মিডিয়া বলিউডে পরিণত হয়। সবকিছুকে বলিউড বানাবেন না।' প্রতিটি টিভি চ্যানেলে কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল।' আফ্রিদি এখানেই থেমে থাকেননি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কেও অযৌক্তিক এবং ভিত্তিহীন বক্তব্যও রেখেছেন।

আফ্রিদির এই বক্তব্যের পরই দানিশ কানেরিয়া তাঁকে তীব্র আক্রমণ করেন। কানেরিয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ আফ্রিদির সমালোচনা করেন। এক্স-এ তিনি লেখেন, 'তিনি (শহিদ আফ্রিদি) ধারাবাহিকভাবে নিজেকে চরমপন্থী দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেছেন। আমার মতে তাঁকে ভারতীয় টেলিভিশনে বা দেশের (পাকিস্তানের) ভেতরে কোনও প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। এছাড়াও, সে আমাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য রাজি করানোর চেষ্টা করেছিল এবং এমনকি আমার সঙ্গে খাবার খেতেও অস্বীকৃতি জানিয়েছিল। যা আমার কাছে অত্যন্ত অপমানজনক বলে মনে হয়েছিল।'


```