Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দুরন্ত ফুটবলে কাতার বিশ্বকাপের প্রথম টিকিট পেল জার্মানি

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে (Qatar World Cup) যোগ্যতাপর্বের বাধা টপকে প্রথম টিকিট পেল জার্মানি (Germany)। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নর্থ মেসেডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের ছেলেরা। পাশাপাশি রোমানিয়ার কাছে হেরেছে আর্মেনিয়া।

দুরন্ত ফুটবলে কাতার বিশ্বকাপের প্রথম টিকিট পেল জার্মানি

শেষ আপডেট: 12 October 2021 16:18

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে (Qatar World Cup) যোগ্যতাপর্বের বাধা টপকে প্রথম টিকিট পেল জার্মানি (Germany)। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নর্থ মেসেডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের ছেলেরা। পাশাপাশি রোমানিয়ার কাছে হেরেছে আর্মেনিয়া। যার সুবাদে বাছাইপর্বের জে গ্রুপ থেকে নিজেদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ফেলেছে জার্মানরা। কাতার আয়োজক বলে তাদের যোগ্যতাপর্ব খেলতে হচ্ছে না। না হলে বাছাইয়ের প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি বছরের মার্চে নিজেদের ঘরের মাঠেই নর্থ মেসেডোনিয়ার কাছে ১-২ গোলে হেরে যায় জার্মানি। বাছাইপর্বে এখন পর্যন্ত জার্মানির একমাত্র পরাজয় এটি। সেই হারের বদলা সুদে-আসলেই নিয়েছে ইউরোপের শক্তিশালী দলটি। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্যই ছিল থমাস মুলার, টিমো ওয়ের্নার, লিওন গোরেৎজকাদের। ম্যাচের ৭৫ ভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। অন্তত ২৪টি শট করে গোলের জন্য, যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে সারা ম্যাচে মাত্র একবার জার্মান গোলরক্ষককে লক্ষ্য বরাবর শট দিতে পেরেছে মেসেডোনিয়া। আরও পড়ুন: মাহি স্পেশাল! পারিশ্রমিক ছাড়াই বিশ্বকাপের মেন্টর হয়েছেন ধোনি একের পর এক গোল মিসের হতাশাময় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফিরে গোল পেতে সময় লাগেনি জার্মানির। ম্যাচের ৫০ মিনিটের সময় প্রথম গোলটি করেন কাই হাভার্জ। ৭০ থেকে ৭৩ মিনিটের মধ্যে দুবার স্কোরশিটে নাম তোলেন ওয়ের্নার। এর খানিক পর ওয়ের্নারকে উঠিয়ে জামাল মুসিয়ালাকে নামান জার্মান কোচ। প্রতিদান দিতে সময় নেননি মুসিয়ালা। ম্যাচের ৮৩ মিনিটের সময় করিম আদেয়মির পাস থেকে নর্থ মেসেডোনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বায়ার্ন মিউনিখে খেলা এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে এটিই তাঁর প্রথম গোল। এই সহজ জয়ের সুবাদে আট ম্যাচে জার্মানির পয়েন্ট হয়েছে ২১। সমান ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে দুই নম্বরে থাকা রোমানিয়ার। ফলে এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিতের মাধ্যমে বিশ্বকাপের টিকিটও পেয়ে গেছে জার্মানি। এখন প্লে-অফে খেলার জন্য দুই নম্বর স্থান দখলের লড়াইয়ে থাকবে আর্মেনিয়া, রোমানিয়ারা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```