Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বোর্ডের অনুরোধেও গলল না বরফ, অবসরের ইচ্ছেতে এখনও অনড় বিরাট

বোর্ডের (BCCI) অনুরোধ, উপরোধেও বরফ গলল না। টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের (Virat Kohli Retirement) সিদ্ধান্তে অনড় রইলেন বিরাট কোহলি (Virat Kohli)।

বোর্ডের অনুরোধেও গলল না বরফ, অবসরের ইচ্ছেতে এখনও অনড় বিরাট

বিরাট কোহলি

শেষ আপডেট: 11 May 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের (BCCI) অনুরোধ, উপরোধেও বরফ গলল না। টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের (Virat Kohli Retirement) সিদ্ধান্তে অনড় রইলেন বিরাট কোহলি (Virat Kohli)।

উল্লেখ্য, গতকাল একটি সংবাদসংস্থা সূত্রে দাবি করা হয়, আসন্ন ইংল্যান্ড সফরে (England Series) দলের সঙ্গে যাবেন না বিরাট। বিসিসিআইকে (BCCI) নাকি তিনি ইতিমধ্যে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েও দিয়েছেন। বোর্ডের কাছে এ বিষয়ে আগাম কোনও ইঙ্গিত বা সংকেত কিছুই ছিল না। তাই কোহলির আচমকা অবসরের ইচ্ছেপ্রকাশে কার্যত হতবাক হয়ে পড়েন বিসিসিআইয়ের শীর্ষ আধিকারকরা। তড়িঘড়ি সিদ্ধান্ত পুনর্বিবাচনার আর্জিও জানানো হয়। কিন্তু গতকাল পর্যন্ত কিছুই বদলায়নি। সর্বশেষ পাওয়া খবরে, এখনও আগের সিদ্ধান্তে স্থির রয়েছেন বিরাট।

চলতি সপ্তাহে বুধবার টেস্ট থেকে অবসর নেন টিম ইন্ডিয়ার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। সন্ধেবেলা নিজের ইনস্টাগ্রামে নিজের সরে দাঁড়ানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে এর কিছুক্ষণ আগেই বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, রোহিতকে নাকি ইংল্যান্ড সফরের জন্য দলে রাখতে চাইছেন না নির্বাচকরা (BCCI Selectors)। তাঁকে সম্ভবত বাদ দেওয়া হতে পারে। সেই খবর সরকারিভাবে ঘোষণা হওয়ার আগে নিজেই টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়ে দেন রোহিত।

ক্রিকেট মহল এই দুই ঘটনাকে মোটেই হাল্কাভাবে নেয়নি, খুঁজে পেয়েছে যোগসূত্র। অনেকের মতে, হয়তো স্বেচ্ছায় নয়, চাপে পড়েই অবসর নিতে বাধ্য হয়েছেন রোহিত শর্মা। সেই সূত্রে উস্কে উঠেছে আরেকটি প্রশ্ন—তবে কি বিরাটও এরকম কিছুর আগাম আন্দাজ করে সরে দাঁড়ালেন?

যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশের অনুমান, এমন সম্ভাবনা খুব কম। তার কারণ, রোহিতের সরে যাওয়ার ফলে তরুণ দল অভিজ্ঞতার দিক দিয়ে ধাক্কা খেয়েছে। বিশেষ করে মিডল অর্ডার বাছাই নিয়ে নির্বাচকরা যথেষ্ট চাপে। এর মধ্যে বিরাট অবসর নিলে আরও বেকায়দায় পড়বেন তাঁরা, গাড্ডায় পড়বে দলও। যে কারণে, অন্তত ইংল্যান্ড সফরটুকু খেলে দেওয়ার জন্য নাকি কোহলিকে অনুরোধ জানিয়েছে বোর্ড। তবে নিজের জায়গা থেকে সরে আসেননি বিরাট। যদিও নির্বাচকরা তাঁর মত বদলানোর জন্য এখনও সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অন্য দিকে বিরাট-ঘনিষ্ঠ সূত্রের দাবি, শুক্রবার নয়, গত দু’সপ্তাহ আগেই নাকি অবসরের বিষয়টি বোর্ডের কানে দিয়েছিলেন কোহলি। এই নিয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল, আদৌ বিরাট টেস্ট থেকে সরে দাঁড়াবেন নাকি ইংল্যান্ডগামী বিমানে তাঁকে উঠতে দেখা যাবে—গোটা ছবি পরিষ্কার হবে আগামী সপ্তাহে। কারণ তখনই দল বাছাই নিয়ে বোর্ডের মিটিংয়ে বসার কথা।

অন্যদিকে, নির্বাচকরা একদিকে অনুরোধের রাস্তায় হাঁটলেও প্ল্যান বি নিয়ে নাকি ভাবতে শুরু করেছেন। ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে নামবেন, তার জন্য আপাতত দুটো নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তাঁরা হলেন করুণ নায়ার ও শ্রেয়স আইয়ার। অন্যদিকে সরফরাজ খানের জায়গায় দলে ঢুকতে পারেন রজত পাটিদার। আর রোহিতের জায়গায় অধিনায়কের দায়িত্ব ন্যস্ত হবে শুভমান গিলের উপর। নেতৃত্ব নিয়ে কেএল রাহুল, জসপ্রী বুমরাহর মতো ক্রিকেটার চর্চায় থাকলেও দৌড়ে এগিয়ে শুভমান। বিশেষজ্ঞদের বড় অংশের এমনটাই মত।


```