Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

শনিবারও জয়ের ছন্দ বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল, ম্যাজিকের আশায় ক্লেটন

নর্থ ইস্ট ম্যাচে সব ভালর মধ্যেও হরমনজ্যোত সিং খাবরা চোট পেয়েছেন। সেই নিয়ে খানিকটা চিন্তিত লেগেছে স্প্যানিশ কোচকে।

শনিবারও জয়ের ছন্দ বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল, ম্যাজিকের আশায় ক্লেটন

শেষ আপডেট: 8 December 2023 19:33

দ্য ওয়াল ব্যুরো: আর পিছন ফিরে তাকাতে রাজি নয় ইস্টবেঙ্গল। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচ গোলে জয় চাঙ্গা করে দিয়ে লাল হলুদ শিবিরকে। এতদিন যে ফুটবলটা খেলতে পারছিল না কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ঝলকানি দেখা গিয়েছে দলের ফুটবলে।

শনিবার যুবভারতীতে রাত আটটায় পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। চলতি লিগে টানা দুটি ম্যাচে জয় পায়নি কার্লোসের দল। এবার কি সেই চাকা ঘুরবে?

এদিন প্র্যাকটিসের আগে লাল হলুদ কোচ মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, আমরা প্রতি ম্যাচেই ভাল খেলার চেষ্টা করি। জয় পেতে কিছুটা ভাগ্যও লাগে। গত ম্যাচে আমাদের সবটাই ঠিকঠাক হয়েছে। ছেলেরা নিজেদের সেরা খেলাটা খেলেছে।

লাল হলুদ সমর্থকদের চিন্তার কারণ ছিল, প্রতি ম্যাচে গোল করেও সেটিকে ধরে রাখতে পারছিল না। সেই প্রসঙ্গে লাল হলুদের হেডস্যার বলেছেন, আমি তো অবাক হয়ে গিয়েছি গত ম্যাচে আমরা চার গোলে এগিয়ে থাকার পরেও সমর্থকরা ভয় পাচ্ছিলেন আমরা যেন গোল না খেয়ে যাই! কারণ আগের চারটি ম্যাচে সেটাই ঘটেছে আমাদের ক্ষেত্রে। দলের রক্ষণভাগকে নিয়ে আমরা কোচিং স্টাফরা খুব খেটেছি, তার ফল দেখা গিয়েছে শেষ ম্যাচে। আমার মনে হয় ওরাও আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে। আগের সেই ভুল হবে না।

নর্থ ইস্ট ম্যাচে সব ভালর মধ্যেও হরমনজ্যোত সিং খাবরা চোট পেয়েছেন। সেই নিয়ে খানিকটা চিন্তিত লেগেছে স্প্যানিশ কোচকে। যুবভারতীর প্রেস রুমে বসে ইমামি ইস্টবেঙ্গলের কোচ বলেছেন, খাবরা আমাদের দলের একজন লিডার। ওর না থাকাটা আমাদের কাছে বিরাট ক্ষতি। বাকিরা সেই অভাব ঘোচানোর চেষ্টা করবে।

লাল হলুদ দলের তিন তারকার ওপর দলের সমর্থকদের অগাধ আস্থা। নাওরেম মহেশ ছাড়াও ক্লেটন সিলভা ও নন্দকুমার সেকর গোলের মধ্যে রয়েছেন। ক্লেটনও পাঞ্জাব ম্যাচে জ্বলে উঠে ম্যাজিক দেখানোর আশায় রয়েছেন। তিনি জানিয়েছেন, গত ম্যাচে যেরকম খেলেছিলাম, সেই ছন্দ ধরে রেখে ঝাঁপাতে হবে।  


```