Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইতিহাস বাংলাদেশের

দ্য ওয়াল ব্যুরো: টেস্টে হোয়াইটওয়াশ হয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে-র পর এবার টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ানডে-র মতো টি টোয়েন্টিতে-ও প্রথম ম্যাচে হেরেও ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। ফ্লোরিডায় রবিবার টি টোয়েন্টি সিরিজের তৃতী

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইতিহাস বাংলাদেশের

শেষ আপডেট: 7 August 2018 07:57

দ্য ওয়াল ব্যুরো: টেস্টে হোয়াইটওয়াশ হয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে-র পর এবার টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ানডে-র মতো টি টোয়েন্টিতে-ও প্রথম ম্যাচে হেরেও ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। ফ্লোরিডায় রবিবার টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশ জিতল ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে। টি টোয়েন্টিতে আইসিসি ক্রম তালিকায় বাংলাদেশ দশ নম্বরে। আর সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই সিরিজে সেই ব্যবধান মুছে গেল। রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে করেছিল ১৮৪ রান। ওপেন করতে নেমে ঝড় তোলেন বাংলাদেশের ওপেনার লিটন দান। লিটন ৩২ বলে করেন ৬১ রান। শেষের দিকে মেহমদুল্লার ২০ বলে ৩২ রানের সৌজন্যে ভালো জায়গায় পৌঁছায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য ১৮৫ রান তাড়া করতে নেমে কখনই স্বস্তি ছিলেন না ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যর্থতা প্রকট হয়। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারান ক্যারিবিয়ানরা। এরপর ম্যাচটা কেকেআর তারকা আন্দ্রে রাসেল বনাম বাংলাদেশের মধ্যে হয়ে দাঁড়ায়। সতীর্থদের ব্যর্থতার মাঝে লড়তে থাকেন রাসেল। তবে ২১ বলে ৪৭ রানের ইনিংস খেলে যখন রাসেল ম্যাচটা বের করে আনছেন, সেই সময়েই মোস্তাফিজুর রহমানের ফুলটস বল মারতে গিয়ে আউট হয়ে যান কেকেআর তারকা। সেখানেই ম্যাচের লিখন পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি ব্যাহত এই ম্যাচে ১৭.১ ওভারে ৭ উইকেটে ১৩৫ রানেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে। ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রান জিতে ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। ম্যাচের সেরা নির্বাচিত হলেন লিটন দাস। সিরিজ সেরা সাকিব আল হাসান। ক্রিস গেইলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা ওয়েস্ট ইন্ডিজের বড় ক্ষতি করে দিল। টেস্টে ক্যারিবিয়ান পেসারদের আগুনে ঝলসে গিয়েছিলেন সাকিবরা। আর সীমিত ওভারের সিরিজে সাকিবদের প্রতিশোধের আগুনে পুড়লেন ক্যারিবিয়ানরা।

```