Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

হাবাসের বাতিল অরিন্দমই ইস্টবেঙ্গলের এবারের ক্যাপ্টেন, ডেপুটি এক বিদেশী

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলের (East Bengal) অধিনায়ক (Captain) অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharjee), যাঁকে এটিকে-মোহনবাগান বাতিল করে দিয়েছিল। গতবার ভাল পারফরম্যান্সের পরেও কোচ আন্তোনিও লোপেজ হাবাস তাঁর তালিকা থেকে এই সিনি

হাবাসের বাতিল অরিন্দমই ইস্টবেঙ্গলের এবারের ক্যাপ্টেন, ডেপুটি এক বিদেশী

শেষ আপডেট: 13 November 2021 15:53

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলের (East Bengal) অধিনায়ক (Captain) অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharjee), যাঁকে এটিকে-মোহনবাগান বাতিল করে দিয়েছিল। গতবার ভাল পারফরম্যান্সের পরেও কোচ আন্তোনিও লোপেজ হাবাস তাঁর তালিকা থেকে এই সিনিয়র গোলরক্ষককে সরিয়ে দেন। বয়সের কারণেই তাঁকে সরানো হয়েছে, সেটি কোচ বুঝিয়েও দিয়েছিলেন। যথোপযুক্ত সম্মান দিয়ে অরিন্দমকে কোটি টাকার কাছাকাছি চুক্তিতে সই করানো হয় টালিগঞ্জের এই ফুটবলারকে। এমনকি তাঁকে নেতৃত্বের ভারও দেওয়া হচ্ছে, সেটিও এদিন ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। অরিন্দম এদিন জানিয়েছেন, আমার দারুণ গর্ব হচ্ছে, ইস্টবেঙ্গলের মতো ক্লাব আমাকে যে দায়িত্ব দিল, সেটি বজায় রাখার চেষ্টা করব। অরিন্দমের ডেপুটি করা হয়েছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলাকে। দলের কোচ ম্যানুয়েল দিয়াজ বলেছেন, ‘‘অরিন্দম ও মার্সেলাকে যেভাবে বাকি দলের প্রত্যেকে সম্মান ও শ্রদ্ধা করে, ওরাই এই দায়িত্ব পাওয়ার যোগ্য।’’ https://twitter.com/sc_eastbengal/status/1459516690559946758 অরিন্দমের মতো নামী গোলরক্ষক আরও জানিয়েছেন, এত বড় দায়িত্ব পেলাম এইবছর সই করেই। আমি গোলের নিচে দাঁড়িয়ে পুরো দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। এদিকে, দলের স্পোর্টস সায়েন্সের কোচ জোসেফ রোনাল্ড ডি'অ্যাঙ্গেলাসকে ছেঁটে ফেলেছে ইস্টবেঙ্গল। কোচের সঙ্গে তাঁর মতান্তর ঘটছিল। ক্লাব জানিয়েছে, ‘‘এসসি ইস্টবেঙ্গল ক্লাব এবং জোসেফ রোনাল্ড ডি'অ্যাঙ্গেলাস নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয়পক্ষের সম্মতিতে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। জোসেফকে আমাদের তরফ থেকে তাঁর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’’ আগামী ২১ শে নভেম্বর ইস্টবেঙ্গল বর্তমান মরশুমের তাদের প্রথম ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ইতিমধ্যেই দলের ৩৩জন বাছাই ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন কোচ। এমনকি লাল হলুদ দল তিনটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে এর মধ্যে। আইএসএলে নামার আগে তৈরি টিম অরিন্দম।

```