
শেষ আপডেট: 28 October 2018 18:30
ভোট গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকেন টুটু গোষ্ঠী। তৃতীয় রাউন্ডের গণনার পরেই পরিষ্কার হয়ে যায়, জয় নিশ্চিত টুটু গোষ্ঠীর ২১ জন প্রার্থীরই। ৪৯৫২ ভোটের মধ্যে ৩৫৮৩ টি ভোট পেয়েছেন টুটু গোষ্ঠীর প্রার্থীরা। এ দিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও দেখা যায় সৃঞ্জয় বসুর সঙ্গে খোশমেজাজে গল্প করতে। ফল ঘোষণার পর টুটু গোষ্ঠীর সমর্থকদের রীতিমতো উৎসব পালন করতে দেখা যায়।
আরও পড়ুন: যুগ্ম দায়িত্বে সেমসাইড গোল, কেঁদে ককিয়ে ড্র করল মোহনবাগান
নির্বাচনের দিন ঘোষণা করার পর থেকেই কোমর বেঁধে নেমেছিলেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা। বেহালা থেকে হাওড়া, একের পর এক সভা করেছেন তাঁরা। ব্যারেটো, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা এসে নিজেদের সমর্থন জানিয়েছিলেন। হার নিশ্চিত বুঝেই হয়তো নিজের নাম তুলে নেন অঞ্জন মিত্র। তাঁর প্যানেলের বাকিরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হলো না। বাগানে শুরু হয়ে গেল টুটু পক্ষ।