Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

১১:১১-র শুভদিনে দুর্দান্ত ছাড়! সোনা ও হিরের গয়নায় প্রচুর অফার দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

১১ নভেম্বর ‘ইনফাইনাইট অ্যাবানড্যান্স ডে’ উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দিচ্ছে বিশেষ ছাড়।

১১:১১-র শুভদিনে দুর্দান্ত ছাড়! সোনা ও হিরের গয়নায় প্রচুর অফার দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 November 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: ১১ নভেম্বর—সংখ্যাতত্ত্ব ও আধ্যাত্মিক জগতে এক বিশেষ দিন। এই দিনটিকেই বলা হয় ১১:১১, বছরের সবচেয়ে সৌভাগ্যবান মুহূর্ত। আর এই শুভদিনে, মহাবিশ্বের প্রাচুর্য ও ইতিবাচক শক্তিকে উদ্‌যাপন করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব ভারতের অন্যতম গয়না ব্র্যান্ড সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold & Diamonds)।

‘ইনফাইনাইট অ্যাবানড্যান্স ডে সেলিব্রেশন’-এর মাধ্যমে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করেছে সংস্থাটি। এই দিনে মহাবিশ্বের শক্তি ও প্রাচুর্যের প্রতীক হিসেবে ঝলমলে সোনার মতোই উজ্জ্বল হোক জীবনের প্রতিটি মুহূর্ত। এই বার্তাই ছড়িয়ে দিতে চাইছে সেনকো গোল্ড।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, “আপনি যখন ১১:১১ দেখেন, এটি এক ঐশ্বরিক সংকেত। একটি থেমে যাওয়ার মুহূর্ত, যখন আপনার ইচ্ছাকে মহাবিশ্বের কাছে প্রকাশ করার সময় এসেছে।”

কী কী অফার থাকছে?

১১:১১-এর এই শুভ দিনে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করেছে সেনকো গোল্ড। সোনার গয়নায় প্রতি গ্রামে ১১১১ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থা। ডায়মন্ড ও প্ল্যাটিনাম গয়নায় মেকিং চার্জে ১১.১১% পর্যন্ত ছাড় থাকছে। হিরের গয়নায় এমআরপি-তে ফ্ল্যাট ১১.১১% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পোল্কি গয়না ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে ১১.১১% পর্যন্ত ছাড়ের সুযোগ। শুধু তাই নয়, পুরনো সোনা বদলে নতুন গয়না কিনলে মজুরিতে ১১.১১% পর্যন্ত ছাড়ের পাশাপাশি পুরনো সোনার ওপর কোনও কাটছাঁট ছাড়াই মূল্য দেওয়া হবে।

সংখ্যাতত্ত্বে ১১-কে বলা হয় ‘মাস্টার নাম্বার’, যা অন্তর্দৃষ্টি, অনুপ্রেরণা ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক। যখন এই সংখ্যা একসঙ্গে দু’বার দেখা যায়। ১১:১১—তখন তা এক বিশেষ মহাজাগতিক শক্তির দরজা খুলে দেয় বলে বিশ্বাস করা হয়।

এই মুহূর্তে নাকি মহাবিশ্ব আমাদের ইচ্ছা শুনতে সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। তাই ১১:১১ দেখা মানেই ‘ম্যানিফেস্টেশন টাইম’—যখন ইতিবাচক চিন্তা, স্বপ্ন ও কামনাগুলি বাস্তবে রূপ নিতে শুরু করে। অনেকে বলেন, বারবার ১১:১১ দেখা কোনও কাকতালীয় ঘটনা নয়।


```