চিনার পার্কের নতুন স্টোরকে ব্র্যান্ডের এক নতুন অধ্যায় বলেই মনে করছে কর্তৃপক্ষ।

নুসরত জাহানের হাত ধরে শুরু পথ চলা (ছবি- দ্য ওয়াল)
শেষ আপডেট: 20 August 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ভারতের অন্যতম স্বনামধন্য ফার্নিচার ব্র্যান্ড লাক্সারি লিভিং এবার চলে এল চিনার পার্কে। কলকাতার ব্যস্ত এই এলাকায় তাদের চতুর্থ ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলেন অভিনেত্রী নুসরত জাহান। উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর তুষি রায় এবং অনিন্দিতা সেনগুপ্ত।
২০২০ সালে বারুইপুরে ১৬ হাজার বর্গফুটের শোরুম দিয়ে যাত্রা শুরু করে এই সংস্থা। ধীরে ধীরে নিজের জায়গা পাকাপাকি করেছে কলকাতার বাজারে। ২০২১-এ খোলে পাটুলির শোরুম, এ বছরের শুরুতে চালু হয় বেহালায় তাদের তৃতীয় স্টোর। শুধু তাই নয়, ২০২৩ সালে চালু হয় অত্যাধুনিক ফার্নিচার ফ্যাক্টরি ‘লাক্সারি ক্রিয়েশন্স’, আর ২০২৫ সালে বিশেষ সোফা ফ্যাক্টরি।
চিনার পার্কের নতুন স্টোরকে ব্র্যান্ডের এক নতুন অধ্যায় বলেই মনে করছে কর্তৃপক্ষ। এখানকার প্রত্যেকটি আসবাবপত্রে আধুনিক নকশা, শৈল্পিক চিন্তাভাবনা আর কারিগরির এক অনন্য মেলবন্ধন ফুটে উঠবে।
ডিরেক্টর তুষি রায় ও অনিন্দিতা সেনগুপ্ত বলেন, '২০২০ সালে যাত্রা শুরুর পর থেকেই ফার্নিচার বাজারে দারুণ সাড়া পেয়েছি। প্রতিটি বছরে ব্র্যান্ড আরও বড় হচ্ছে। ডিজাইন নিখুঁত, দামও গ্রাহকের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়। এই নতুন স্টোর ফের একবার প্রমাণ করবে লাক্সারি লিভিংয়ের গুণমান, নকশা আর পরিষেবা কতোটা ভাল। নুসরত জাহান উদ্বোধন করলেন, আজ থেকেই আমরা এই অঞ্চলে পরিষেবা দিতে প্রস্তুত। আগামিদিনে আরও নতুন শোরুম খোলার পরিকল্পনা রয়েছে।'