
জামাইষষ্ঠীর সম্ভার
শেষ আপডেট: 5 June 2024 16:27
বাঙালির হাজার একটা পার্বণের মধ্যে সবথেকে মিষ্টিমধুর পার্বণ কী বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন- জামাইষষ্ঠী । এখন শাশুড়ি জামাইয়ের সম্পর্কের সমীকরণ একেবারে বদলে গেছে। শুধু স্নেহ নয়, অদ্ভুত একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি হচ্ছে শাশুড়ি মা আর জামাইয়ের মধ্যে। এই রিলেশনের সেলিব্রেশনই জামাইষষ্ঠী।অবশ্য সেলিব্রেশনে সামিল হচ্ছেন মেয়ে আর শ্বশুরমশাইও। এমন জমজমাট সেলিব্রেশনে উপহার দেওয়া নেওয়ার পর্ব তো চলতেই থাকে। শাশুড়ি যেমন জামাই মেয়েকে উপহার দেন তেমন জামাইবাবাজিও এখন শাশুড়ি মা ও শ্বশুরের জন্য উপহার কেনেন। ডিজাইনাররা তাই জামাইষষ্ঠীর সম্ভার সাজিয়ে রেডি।কোন ডিজাইনার কী করেছেন জানাই আপনাদের।সঙ্গে থাকল অফারের খবর।
'রঙ মিলিয়ে বা ডিজাইন মিলিয়ে পোশাক পরার ক্রেজ এখন তুঙ্গে। তাই অনেকেই চাইছেন মেয়ে জামাইয়ের জন্য রঙমিলান্তি পোশাক' বললেন ডিজাইনার ডালিয়া বি মিত্র। জামাইষষ্ঠীর জন্য তাঁর 'দশভূজা'য় কম্বো সেটের প্রচুর অপশন রয়েছে।
কটনে প্রিন্ট, প্যাচওয়ার্ক বা হালকা এমব্রয়ডারি করা পাঞ্জাবি ও ধুতির সেটের সঙ্গে মিক্স ম্যাচ করে ভাগলপুরি কটন সিল্কে একই ধরনের প্রিন্ট বা এমব্রয়ডারি করা শাড়ির কম্বো পছন্দ হবেই ইয়াং জেনারেশনের। আবার যাঁদের মেয়ের এবার প্রথম বছরের জামাইষষ্ঠী তাঁরা একটু গর্জাস কিছু চাইছেন। তাঁদের জন্য রয়েছে বেনারসের সফট সিল্কে ম্যাট ফিনিশড জরির কাজ করা শাড়ির সঙ্গে রঙ মিলিয়ে সিল্কের পাঞ্জাবি ও ধুতির সেট। আছে প্যাস্টেল শেডের সামারকুল অরগেঞ্জা শাড়ির সঙ্গে ম্যাচ করে সামার জ্যাকেট ও পাঞ্জাবি আলিগড়ির সেট।
আর কেউ যদি শ্বশুর শাশুড়ির কম্বো চান? তাও মিলবে 'দশভূজা'য়। আজকাল তো স্টাইলে ফ্যাশনে শ্বশুর শাশুড়িরাও কম যান না। তাঁদের জন্য গর্জাস অথভ সোবার লুকের শাড়ির সঙ্গে ম্যাচ করে ধুতি পাঞ্জাবি সেট পাওয়া যাচ্ছে এখানে।ডালিয়া জানালেন,বাংলাদেশের কটন ঢাকাইয়ের খুব এক্সক্লুসিভ স্টক আছে তাঁর কাছে।তার সঙ্গে ম্যাচ করেও ধুতি পাঞ্জাবি সেট পাওয়া যাবে 'দশভূজায়। মেয়ে-জামাই হোক বা শাশুড়ি-শ্বশুর প্রত্যেকেই এমন ম্যাচিং সেট উপহার পেলে খুশি হবেন।
'দশভূজা'র স্টোরটি গল্ফ ক্লাব রোডে। ফোন-98300 41594
শাড়ির সঙ্গে পাঞ্জাবি হোক বা শার্টের সঙ্গে শাড়ি , এমনকী শাড়ির সঙ্গে ব্লাউজের কম্বো হলেও 'পোশাকী'তে থাকছে বিশেষ অফার। ডিজাইনার সোমা ভট্টাচার্য জানালেন, এবার জামাইষষ্ঠীর জন্য শাড়িতে তাঁর দুটো নতুন কালেকশন তৈরি হয়েছে-সাবেকি ও বাহারি। দুটোই বাংলার তাঁত ও হাফ তসরে হ্যান্ড পেন্টিং করে তৈরি। আলপনার ধাঁচে আঁকা শাড়ির নাম সাবেকি আর ফ্লোরল ডিজাইনে পেন্টিং করা শাড়ির নাম বাহারি ।
বাংলার তাঁতে এক্সক্লুসিভ ব্লক প্রিন্ট করা শাড়ির স্টকও প্তচুর। মিক্স ম্যাচ করে নিতে পারেন ডিজাইনার ব্লাউজ। আর রঙ মিলিয়ে জামাইয়ের জন্য কলমকারি বা আজরক প্রিন্টেড শার্ট নিলে কম্বো অফারের ডিসকাউন্ট বাড়বে বলে জানা গেল। এছাড়া পিওর ধনেখালি ,বেগমপুরির খুব ভাল স্টক আছে 'পোশাকীতে।দামও বেশ কম। অফারে আট'শো টাকা থেকে দাম শুরু।
এই বাংলার কটন ঢাকাই রয়েছে খুব সুন্দর সুন্দর নকশায়। শুধু পাড় আঁচল ঢাকাইয়ের কালার শেড অভিনব। দাম ডিসকাউন্ট বাদ দিয়ে দু'হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে। তসরে বাটিক, ব্লকপ্রিন্ট, রেশম বর্ডার দেওয়া শাড়িগুলো খুব স্টাইলিশ। এতে ২০ পার্সেন্ট ছাড় রয়েছে।
এবার আসি ছেলেদের পাঞ্জাবি ও শার্ট প্রসঙ্গে।কটন আজরক প্রিন্টেড পাঞ্জাবি ও শার্ট, প্রিন্টের সঙ্গে পিনট্যাক কাঁথাকাজ করা পাঞ্জাবি ও শার্ট ,খাদি কটনের সঙ্গে বাটিকের মিক্স ম্যাচে তৈরি পাঞ্জাবি,খাদি কটনে সেল্ফ ডিজাইনের পাঞ্জাবির খুব ভাল কালেকশন আছে এখানে। জামাইষষ্ঠী উপলক্ষে প্রত্যেকটি মাত্র ৬০০ টাকায় পাবেন। আর কম্বো অফারে কিনলে এর ওপরেও থাকবে বিশেষ ছাড়। ১২ জুন অবধি এই অফার পাওয়া যাবে।
'পোশাকী'র ঠিকানা অভিসার শপিং কমপ্লেক্স,সেকেন্ড ফ্লোর ,কালিকাপুর মোড়,
ফোন-98314 45856