Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এবার চতুর্থী দু'দিন, তাই নবরাত্রি পালন দশ দিনের, কীভাবে পালন করবেন নবরাত্রি ?

এবার চতুর্থী দু’দিন থাকায় নবরাত্রি পালিত হবে দশ দিন ধরে। এই সময়ে কীভাবে উপবাস, পুজো এবং আচার পালন করবেন তা জেনে নিন বিস্তারিত।

এবার চতুর্থী দু'দিন, তাই নবরাত্রি পালন দশ দিনের, কীভাবে পালন করবেন নবরাত্রি ?

এআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 September 2025 15:46

ডঃ সুরেন্দ্র কাপুর

আমরা জানি সারা ভারত জুড়ে সাড়ম্বরে পালিত হয় শারদ নবরাত্রি। মহালয়ার পরের দিন থেকে শুরু হয় নবরাত্রি ব্রত পালন, শেষ হয় নবমী তিথিতে। এই ন'দিন ধরে চলে পুজোপাঠ ,নিরামিষ আহার,উপবাস ও আরও অনেক রকম ক্রিয়াকর্ম।

নবরাত্রি  কী?

নবরাত্রি  হিন্দুদের একটি প্রাচীন ধর্মীয় অনুষ্ঠান।  এই উৎসব জনসাধারণের কাছে খুব তাৎপর্যপূর্ণ। 'শ্রীমদ্-দেবী-ভাগবতে' নবরাত্রির বৃত্তের স্পষ্ট উল্লেখ রয়েছে। এতে মহর্ষি ব্যাস জন্মেজয়ের কাছে এই বৃত্তের পালনীয় আচার-অনুষ্ঠান প্রকাশ করেছেন। মহান সাধক বলেছেন যে বসন্ত এবং শরৎ উভয় ঋতুতেই, বেশিরভাগ মানুষ অসুস্থ হন।অনেকে প্রাণ হারান । তাই এই দুটি ঋতুকেই -যমদংশ'বলা হয়। তাই,মানুষ দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন। দেবী দুর্গ শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য প্রদান করেন। মহাননির্বাণ তন্ত্রে বলা হয়েছে যে, সকলেরই একটি সুখী এবং আনন্দময় পারিবারিক জীবন লাভের জন্য নবরাত্রির বৃত্ত পালন করা উচিত। বছরের অন্যান্য সমস্ত ব্রত পালন না করে শুধু নিষ্ঠার সঙ্গে নবরাত্রি ব্রত পালন করলেই দেবীর কৃপা লাভ করা সম্ভব।

বছরে চারটি নবরাত্রি

নবরাত্রি বছরে চারবার আসে ১) চৈত্র, ২) আষাঢ়, ৩) আশ্বিন। ৪) মাঘ। নবরাত্রি দু'ধরনের-শায়ন চৈত্র  এবং বোধন আশ্বিন। চারটি নবরাত্রিতেই দেবী দুর্গার পূজার বিশেষ গুরুত্ব রয়েছে।

আশ্বিনে শারদীয় নবরাত্রি

এই বছর শারদীয় নবরাত্রি ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) থেকে শুরু হয়ে ২ অক্টোবর শেষ হবে। ২০২৫ সালের অক্টোবর (বৃহস্পতিবার), হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর নবরাত্রি দশ (১০) দিনের। বিজয় দশমী বা দশেরা পালিত হবে ২রা অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার।

কীভাবে পালন করতে হবে নবরাত্রি?

আগেই বলা হয়েছে, এ বছর নবরাত্রি পালন করতে হবে দশদিন। কারণ এবার চতুর্থী তিথি পড়েছে দু'দিন। মহালয়ার পরের দিন অর্থাৎ  বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে নবরাত্রির ব্রত পালন শুরু। এই দিনগুলোয় সকালে স্নান সেরে পরিস্কার বস্ত্র পরে ঠাকুরের আসনের সামনে বসে মা দুর্গাকে স্মরণ করে 'শ্রীশ্রী দুর্গায়ৈ নম:' জপ করতে হবে। যে যতবার পারবেন ততবার জপ করবেন। কথাতেই আছে  দুর্গা নাম জপ করলে সব বিপদ আপদ কেটে যায়। মা ঠাকুমারা ঐ জন্যই বাড়ি থেকে বেরনোর সময় 'দুগ্গা দুগ্গা'বলেন।

এই দশটা দিন নিয়ম করে সাদা বা হলুদ রঙের কাগজে লাল কালি দিয়ে একশো বার 'শ্রীশ্রী দুর্গা সহায়' লিখবেন। আটকে থাক কাজ শেষ হবে। নতুন কাজ খুব ভাল ভাবে শুরু হবে।

নবরাত্রির প্রত্যেকদিন সামর্থ অনুযায়ী গরীব মানুষকে কিছু দান করলে সংসারে সমৃদ্ধি আসে।

যাঁরা ব্রত পালন করবেন তাঁরা নিরামিষ খাবেন। ব্রত উদযাপন হলেআবার আমিষ খেতে পারবেন।


```