
শিবরাত্রি
শেষ আপডেট: 24 February 2025 16:52
তিনি মহাদেব। তিনি দেবাদিদেব। তিনি স্বয়ম্ভু। মহা শিবরাত্রিতে (2025 Shivratri) ভক্তি ভরে তাঁর উপাসনা করলে সংসার সুখের হয়। শুধু তাইই নয়, হিন্দুশাস্ত্র মতে, শিবরাত্রির দিন উপবাস করে চার প্রহরে শিবপুজো করলে পাপক্ষয় হয়, জীবনের সব সমস্যার সমাধান হয়।
স্বভাবতই মনে প্রশ্ন জাগে,আমাদের ঠাকুরের আসনে তো শিবঠাকুর থাকেনই। প্রতিদিন তাঁর পুজো করি আমরা। সোমবার বাবার বার বলে ওই দিন বাবার পছন্দের ফুল মিষ্টি দিয়ে তাঁর আরাধনা করি। তাহলে মহাশিবরাত্রিতে (maha shivratri) এত নিয়ম মেনে মহাদেবের উপাসনার কারণ কী? কী মাহাত্ম্য এই তিথির?
পুরাণ মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব-পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য পার্বতী যে কঠোর তপস্যা করেছিলেন তা সিদ্ধিলাভ করে এবং দুজনের বিবাহ সম্পন্ন হয়। তাই শিবরাত্রির (shivratri 2025) দিনটিতে মহাদেবের আরাধনা করলে কার্যসিদ্ধি হবেই, এমনটা বিশ্বাস ভক্তদের।
আবার শাস্ত্র মতে,শিবরাত্রিতে (shivratri 2025) মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। তাই দিনটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। নির্জলা উপবাস করে চার প্রহরে চারবার মহাদেবের পুজো করলে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়। তবে নির্জলা উপবাস তো সবার পক্ষে করা সম্ভব হয় না। তাঁরা ফলমূল,মিষ্টি, সরবত খেতে পারেন। তবে আগের দিন থেকে নিরামিষ খাবার খেতে হবে।
আমাদের ধর্মে যত দেবদেবী আছেন ,তার মধ্যে শিবঠাকুরের পুজো করা সবথেকে সহজ। বাবা খুব অল্পে সন্তুষ্ট হন। পুজোর মন্ত্রও কঠিন নয়। 'ওম নম শিবায়' জপ করলেই বাবা মহা খুশি। তবে শিবরাত্রিতে চার প্রহরে পুজোর কিছু নিয়ম আছে।
প্রথম প্রহরে শিবের ঈশান রূপের আরাধনা করা হয়। দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। তারপর জলধারায় স্নান করিয়ে বাবাকে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়। মহাদেব পুজোয় তুষ্ট হলে সংসারের সব অশান্তি দূর হয়ে যায়।
দ্বিতীয় প্রহরে শিবের অঘোর রূপের আরাধনা করা হয়। এই সময় দই দিয়ে শিবলিঙ্গকে মার্জনা করে জলধারায় স্নান করিয়ে ফলমূল অর্পণ করা হয়। এই পুজোয় শিবঠাকুর খুশি (shivratri 2025) হলে ভক্তকে অর্থে ভরিয়ে দেন , সংসারের অভাব অনটন ঘুচে যায়।সমৃদ্ধি আসে।
তৃতীয় প্রহরে শিবের বামদেব স্বরূপের পুজো করা হয়। শিবলিঙ্গকে ঘি দিয়ে মার্জনা করে জলধারায় স্নান করিয়ে ধ্যানে বসতে হয়। উপাসনায় সন্তুষ্ট হলে ভক্তের মনোস্কামনা পুর্ণ করেন মহাদেব।
চতুর্থ প্রহরে মধু দিয়ে অর্চনা করা হয় শিবের সদ্যোজাত স্বরূপের। এরপর জলাভিষেক করে শিবের মন্ত্র জপ করতে হয় । ভোরের ব্রাহ্মক্ষণে শিবকে ভোগ অর্পণ করে পুজো শেষ করলে ভক্তের মোক্ষলাভ হয়।
চার প্রহরে পুজো করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ হয়, এমনই বিশ্বাস ভক্তদের। শুধু তাইই নয়, সারারাত দীপধূপ জ্বেলে দেবদিদেবের পুজো করলে জীবন থেকে সব অন্ধকার দূর হয়ে যায়।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি (shivratri 2025) পালন করা হয়। এবার ৮ই মার্চ শিবরাত্রি পড়ছে সন্ধেবেলায়। যাঁরা আগামীকাল চার প্রহরে পুজো করবেন তাঁদের পুজোর শুভ সময় -
•প্রথম প্রহরের সময় সন্ধে ৬টা ২৫মিনিট থেকে রাত ৯টা ২৮মিনিট।
•দ্বিতীয় প্রহরের সময় রাত ৯টা ২৯মিনিট থেকে রাত ১২টা ৩১মিনিট।
• তৃতীয় প্রহরের সময় , রাত ১২টা ৩২মিনিট থেকে ভোর ৩টে ৩৪মিনিট পর্যন্ত।
• চতুর্থ প্রহরের সময় ভোর ৩টে ৩৫মিনিট থেকে সকাল ৬টা ৩৭মিনিট পর্যন্ত।