
২০২৪-এ বাংলার ফুটবলে নজরকাড়া ৫ জন
শেষ আপডেট: 18 December 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো : গুটি-গুটি পায়ে শেষ হতে চলেছে ২০২৪ সাল। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন বছরে ক্যালেন্ডার পা রাখবে। তবে এই বছর বাঙালি ফুটবলারদের যথেষ্ট দাপট দেখতে পাওয়া গিয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে দেখা গিয়েছে বাংলার ফুটবলারদের জয়জয়কার। আসুন, তেমন ৫ বাঙালি ফুটবলারকে নিয়ে আলোচনা করা যাক।
চলতি ইন্ডিয়ান সুপার লিগে বাংলা থেকে তিনটে প্রধান ক্লাবই অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের শুরুটা বেশ খারাপ হলেও, অস্কার ব্রুজোঁ দায়িত্ব গ্রহণ করার পর তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে শুরুর দিকে আশা জাগালেও, লিগ টেবিলে অন্তিম স্থানে দাঁড়িয়ে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। তবে এই তিন ফুটবল ফ্র্যাঞ্চাইজি ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলার ফুটবলার রয়েছেন, যাঁরা নজর কেড়েছেন।