
সন্তানকে ছোট থেকেই তৈরি করুন ভবিষ্যতের জন্য
শেষ আপডেট: 6 April 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: সন্তানের আস্তে আস্তে বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্ত মনে থাকার মতো। এই সময় আর কখনও ফিরে আসে না। ছোট ছোট পা ফেলে এসে সে যখন ধীরে ধীরে বাইরের দুনিয়াকে চোখ মেলে দেখবে, না চাইতেও নানা সমস্যার সম্মুখীন হবে সে।
বাবা-মা হিসেবে আপনি সব সময় তার পাশে থাকলেও সমস্যার মোকাবিলা তো তাকে নিজেকেই করতে হবে। তখন যাতে সে পজিটিভিটির সঙ্গে প্রতিটা পদক্ষেপ রাখতে পারে বা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তার বীজ ছোট বয়স থেকেই বাচ্চার মধ্যে সযত্নে রোপন করে দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা-মায়েরই।
ছোট থেকেই কিছু ভাল জিনিসে বাচ্চাকে অভ্যস্ত করালে বা তার সঙ্গে কথা বলে, সময় কাটালে আপনার অজান্তেই ভবিষ্যতের (future) সমস্যার মুখোমুখি দাঁড়ানোর জন্য তৈরি হয়ে উঠবে সে। কীভাবে তৈরি করবেন আপনার সন্তানকে (child care), এখানে রইল তার কিছু টিপস (parenting tips)-