Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সেদিনের শিশু, আজকের তারকা! চিনতে পারেন ভারতের এই অ্যাথলিটকে?

কয়েকদিন (১৪ নভেম্বর) আগে শীতল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাবা-মা'র সঙ্গে একটি ছবি পোস্ট করেন।

সেদিনের শিশু, আজকের তারকা! চিনতে পারেন ভারতের এই অ্যাথলিটকে?

ছোটবেলার ছবি শেয়ার করেছেন শীতল দেবী

শেষ আপডেট: 20 November 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রীড়াজগতে এমন অনেক নক্ষত্র রয়েছেন, যাঁরা প্রচারের অভাবে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যান। আর প্যারা-অ্যাথলিট হলে তো আর কথাই নেই। তবে সেই নক্ষত্রের ভিড়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছেন দেশের প্যারা অ্যাথলিট শীতল দেবী।

২০০৭ সালের ১০ জানুয়ারি জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় জন্মগ্রহণ করেন শীতল দেবী। জন্ম থেকেই তিনি ফোকোমেলিয়া নামে এক বিরল রোগে আক্রান্ত। নেই দুটো হাত। কিন্তু, এই প্রতিবন্ধকতা অবশ্য তাঁকে জীবনে এগিয়ে যাওয়ার পথে আটকাতে পারেনি। প্যারিসে আয়োজিত ২০২৪ প্যারালিম্পিক্সে তিনি ভারতের হয়ে তিরন্দাজিতে ব্রোঞ্জ পদক জয় করেন।

কয়েকদিন (১৪ নভেম্বর) আগে শীতল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাবা-মা'র সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, 'মাত্র ৩ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে আমার ছবিটা তোলা হয়েছে। ছোটবেলার এই একটাই স্মৃতি আমার কাছে রয়েছে।' ছবিটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তিরন্দাজিতে শীতলের সাফল্য এবং সম্মান

বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপ ২০২৩ রুপোর পদক - মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন তিরন্দাজি
এশিয়ান প্যারা গেমস ২০২৩ সোনার পদক - মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন তিরন্দাজি
এশিয়ান প্যারা গেমস ২০২৩ সোনার পদক - মিক্সড ডাবলস কম্পাউন্ড ওপেন তিরন্দাজি
এশিয়ান প্যারা গেমস ২০২৩ সোনার পদক - মহিলাদের ডাবলস কম্পাউন্ড ওপেন তিরন্দাজি
২০২৩ সালে ওপেন ক্যাটেগরিতে বিশ্বের এক নম্বর মহিলা কম্পাউন্ড প্যারা তিরন্দাজ
খেলো ইন্ডিয়া প্যারা গেমস ২০২৩ সোনার পদক - মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন তিরন্দাজি
অর্জুন পুরস্কার ২০২৩
প্যারিস ২০২৪ প্যারালিম্পিক ব্রোঞ্জ পদক - মিক্সড টিম কম্পাউন্ড ওপেন তিরন্দাজি


```