আনন্দ দুটিতে জিতলেও ঘড়ি দেখতে ভুলে যান। তাই এই দুই গেমের ফলাফল ম্যাচে ধরা হয়নি।

গ্যারি কাসপারভ ও বিশ্বনাথন আনন্দ
শেষ আপডেট: 11 October 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: ক্লাচ দাবা (Clutch Chess) কিংবদন্তিদের ম্যাচে রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ পরাজিত করেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে। দুই গেম বাকি থাকতেই টুর্নামেন্ট জিতে নেন বিশ্বের প্রাক্তন এক নম্বর কাসপারভ।
বর্তমান টুর্নামেন্টের নিয়ম অনুসারে শেষ দুটি খেলা ছিল ব্লিটজ টাইম কন্ট্রোলের অধীনে। আনন্দ দুটিতে জিতলেও ঘড়ি দেখতে ভুলে যান। তাই এই দুই গেমের ফলাফল ম্যাচে ধরা হয়নি।
কাসপারভ দুটি গেম বাকি থাকতেই ১৩-১১ ব্যবধানে জিতে ৩০ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করেন। ১৯৯৫ সালের ১০ অক্টোবর, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১০৭ তলায় ২০-গেমের ক্লাসিক্যাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের ১৮তম গেমে আনন্দ কাসপারভের কাছে ৭.৫-১০.৫ ব্যবধানে হেরে গিয়েছিলেন।
কাসপারভ টুর্নামেন্ট জিতে ৭৮,০০০ মার্কিন ডলারের পুরস্কার পেয়েছেন। যেখানে আনন্দ ১৪৪,০০০ ডলারের ড্র থেকে পেয়েছন ৬৬,০০০ ডলার।
আনন্দ দিনের শুরুটা করেছিলেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ড্র দিয়ে কিন্তু পরের গেমেই হেরে যান। এরপর দুটি ব্লিটজ গেম বাকি থাকতেই কাসপারভ জয় নিশ্চিত করেন। এর আগে অবশ্য আনন্দ দুটি গেম জিতে তাঁর পরাজয়ের ব্যবধান কমিয়ে এনেছিলেন।