Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিয়ের মেনুতে ছিল না মটনের হাড়, দেখেই বেজায় চটল পাত্রপক্ষ! ছাদনাতলা থেকে ফিরে গেলেন বর

মটনের হাড় না পাওয়ায় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি। এমনকী পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে।

বিয়ের মেনুতে ছিল না মটনের হাড়, দেখেই বেজায় চটল পাত্রপক্ষ! ছাদনাতলা থেকে ফিরে গেলেন বর

শেষ আপডেট: 26 December 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা বাড়ি। একে একে আসতে শুরু করেছেন অতিথিরা। সেজেগুজে প্রস্তুত কনে। ঠিক সময়ে বরযাত্রীদের সঙ্গে হাজির হয়েছেন পাত্রও। কিন্তু শেষ পর্যন্ত যে আর গাঁটছড়া বাঁধাই হল না। নেপথ্যে মটন থুরি মটনের হাড়! না, কোনও রূপোলি পর্দার কোনও কমেডি গল্প নয়। বাস্তবেই মিলেছে এমন ঘটনার নজির। সম্প্রতি এমনই একটি ঘটনায় খাবারে মটনের হাড় না পাওয়ায় বাতিল হয় বিয়ে। 

বিয়ের বিভিন্ন ধরনের অদ্ভূত ঘটনা আজকাল নজরে আসে। কখনও মজার, আবার কখনও বেশ গুরুগম্ভীর। বিয়ের মণ্ডপে বর-কনের হাতাহাতি থেকে শ্বশুরের কাছে পণ চাইতে গিয়ে বাবার হাতে বরের জুতোপেটা, এমনই সব বিয়ের ঘটনায় মজে থাকেন নেটাগরিকরা। আর এবার তেলঙ্গানার জাগতিয়ালে এক অবাক করা কাণ্ড সামনে এসেছে। যেখানে মটনের হাড় না পাওয়ায় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি। এমনকী পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরে যান বর। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিজামাবাদের এক যুবক বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন জাগতিয়ালে। বিয়ের অনুষ্ঠানের কনেপক্ষের খাবারের মেনুতে ছিল মটন। অভিযোগ, খেতে বসে বরযাত্রীদের পাতে মটনের হাড় দেওয়া হয়নি। যা নিয়ে প্রথমে কনেপক্ষের সঙ্গে বরযাত্রীদের বচসা বাধে। শেষে যদিও কনেপক্ষ অভিযোগ স্বীকার করে নেয়। তাঁরা জানায়, মটনের পদে হাড় ছিল না। এরপর দু-পক্ষের ঝামেলা আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের হস্তক্ষেপের পর কোনও মতে থামে অশান্তি। 

এদিকে পুলিশ বরপক্ষকে শান্ত করে গণ্ডগোল থামাতে গেলে তারা অপমানজনক মন্তব্য করে বলে অভিযোগ। কনের পরিবার ইচ্ছাকৃতভাবে মেনুতে মটনের হাড় না থাকার কথা অস্বীকার করে গিয়েছেন বলে দাবি ছিল বরপক্ষের। অবশেষে বরের পরিবার বাতিল করে দেয় বিয়ে।


```