Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরে ফোটোশ্যুট করল পথশিশুরা! ভিডিও দেখে কী বললেন ডিজাইনার

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে তাদের এই শ্যুটের ভিডিও। তাতে ওই শিশুদের সব্যসাচীর পোশাক পরে মডেলিং করতে দেখা গেছে। সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দেয় তারা।

সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরে ফোটোশ্যুট করল পথশিশুরা! ভিডিও দেখে কী বললেন ডিজাইনার

সব্যসাচীর পোশাকে পথশিশুরা।

শেষ আপডেট: 7 November 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সব্যসাচী মুখার্জীর নাম বা কাজের পরিচয় আলাদা করে বলে দিতে হয় না। কেবল সুন্দর পোশাক ডিজাইন নয়, তার বাইরেও দেশের সংস্কৃতির উপর তার শিল্প আলাদা করে প্রভাব বিস্তার করে। দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে তুলে ধরার পাশাপাশি, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেও তাঁর কাজের জুড়ি নেই।

তাঁর সেই আইকনিক ডিজাইনগুলিই এবার দেখা গেল পথশিশুদের গায়ে। গল্পকথা নয়, সত্যি। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকের অনুপ্রেরণায় সেজেছে লখনউয়ের প্রান্তিক শিশুরা। সৌজন্যে ‘ইনোভেশন ফর চেঞ্জ’ এনজিও। তাদেরই নির্দেশনায় সব্যসাচীর মাস্টারপিসগুলির কপি তৈরি করে, ফোটোশ্যুট করানো হয়েছে ওই শিশুদের নিয়ে৷

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে তাদের এই শ্যুটের ভিডিও। তাতে ওই শিশুদের সব্যসাচীর পোশাক পরে মডেলিং করতে দেখা গেছে। সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দেয় তারা।

এনজিও-র তরফে বলা হয়েছে, ‘আমরা লখনউয়ের চারশোটিরও বেশি বস্তির শিশুদের নিয়ে কাজ করছি, তাদের লেখাপড়া শেখাচ্ছি। এই পোশাকগুলিও আমাদের ছাত্ররাই ডিজাইন করেছে। বস্তির ছেলেমেয়েরাই সেগুলি পরেছে। এই বাচ্চারা অত্যন্ত দরিদ্র এবং অসহায় পরিবার থেকে এসেছে। ভিক্ষা করেই এদের দিন কাটে। সেই অবস্থাতেই সব্যসাচীর অনুপ্রেরণায় ডিজাইনার পোশাক তৈরি করেছে এরা। ভিডিওটি শ্যুট করেছে ১৫ বছর বয়সি একটি ছেলে।"

পোস্ট করার পরেই ভিডিও ভাইরাল হয়ে যায়, ভেসে যায় প্রশংসায়। সেটি পৌঁছে যায় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছেও। তিনি কমেন্ট বক্সে একটি হার্ট ইমোজি রেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভিডিওটি শেয়ারও করেছেন।


```