Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুক্রে শোঁ শোঁ করে বইছে অক্সিজেন? পৃথিবীর যমজ গ্রহে কি প্রাণের জন্ম হতে পারে

শুক্রে নাকি অক্সিজেন পাওয়া গেছে! পৃথিবীর মতো না হলেও অক্সিজেন অণু মিশে আছে শুক্রের পরিমণ্ডলে।

শুক্রে শোঁ শোঁ করে বইছে অক্সিজেন? পৃথিবীর যমজ গ্রহে কি প্রাণের জন্ম হতে পারে

শেষ আপডেট: 9 November 2023 13:59

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর রহস্যময় যমজ। এই নামেই ডাকা হয় শুক্র গ্রহকে। ইসরো এখন চাঁদ, মঙ্গল, সূর্যের পরে শুক্রে যাওয়ার তোড়জোড় করছে। তার মধ্যেই অবাক করা খবর দিল নাসা। শুক্রে নাকি অক্সিজেন পাওয়া গেছে! পৃথিবীর মতো না হলেও অক্সিজেন অণু মিশে আছে শুক্রের পরিমণ্ডলে।

নাসা ও জার্মান অ্যারোস্পেস সেন্টারের যৌথ গবেষণায় ধরা পড়েছে শুক্রের বাতাসে ভেসে বেড়াচ্ছে অক্সিজেন। সোফিয়া (SOFIA) এয়ারবর্ন অবজার্ভেটরি তার টেলিস্কোপ তাক করে দেখেছে, শুক্র গ্রহের উপরের দুটি স্তরে নানা গ্যাসের মধ্যে রয়েছে অক্সিজেন অণুও। যদিও শ্বাস টানার মতো অক্সিজেন গ্যাস তৈরি হয়নি শুক্রে, তবে কে বলতে পারে আগামী দিনে অক্সিজেন অণু শ্বাসের বাতাস তৈরি করবে কিনা!

পৃথিবীর বাতাসের ২১ শতাংশ হল অক্সিজেন, কিন্তু শুক্রের বাতাস খুবই ভারী ও গাঢ়। সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই বেশি প্রায় ৯৬.৫ শতাংশ। বিজ্ঞানীরা আগে দেখেছিলেন, শুক্রে কার্ব ডাই অক্সাইডের স্তরে বেশি মাত্রায় আছে নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস। কিন্তু এখন দেখা যাচ্ছে, শুক্রের পরিমণ্ডলে ভেসে বেড়াচ্ছে অক্সিজেন অণু।

কোথা থেকে আসছে অক্সিজেন? নাসা জানিয়েছে, সূর্যের অতিবেগুনী রশ্মি শুক্রের বাতাসের কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডকে ভেঙে অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেন বাতাসে মিশছে। দেখা গেছে, রাতের দিকে এই অক্সিজেনযুক্ত বাতাস বইছে শুক্রের অন্দরমহলে। শুক্র গ্রহের যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেখানেই সবচেয়ে বেশি অক্সিজেন তৈরি হচ্ছে। শুক্রের মাটি থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) উপরে দুটি স্তরের মধ্যে অক্সিজেন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

শুক্র গ্রহ দেখতে উজ্জ্বল হলেও এর বায়ুমণ্ডল কিন্তু মোটেও সুখকর নয়। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, শুক্রের বায়ুমণ্ডল খুব ঘন, অ্যাসিডে ভরা। বায়ুর চাপ পৃথিবীর থেকে প্রায় ১০০ গুণ বেশি। এমন পরিমণ্ডলে ঢোকা খুবই বিপজ্জনক। তবে শুক্র অভিযানের প্রস্তুতি চলছে জোরকদমে।

শুক্রগ্রহের কক্ষে পৌঁছে নানা রকম পরীক্ষানিরীক্ষা করবে ইসরোর শুক্রযান। প্রথমে ঠিক হয়েছিল ১৭৫ কিলোগ্রাম ওজনের যন্ত্রাংশ নিয়ে পাড়ি দেবে শুক্রযান, তবে পরে পে-লোডের ওজন কমিয়ে ১০০ কিলোগ্রাম করা হয়। এই মহাকাশযানে থাকবে ভেনাস এল অ্যান্ড এস-ব্যান্ড এসএআর, ভারটিস (হাই ফ্রিকুয়েন্সি রেডার), ভিটিসি থার্মাল ক্যামেরা, লাইটনিং সেন্সর, সোলার অকুলেশন ফোটোমেট্রি, এয়ারগ্লো ইমেজার, মাস স্পেকট্রোমিটার, প্লাজমা অ্যানালাইজ়ার, রেডিয়েশন এনভায়রনমেন্ট, সোলার সফট এক্স-রে স্পেকট্রোমিটার, প্লাজমা ওয়েভ ডিটেকটর ইত্যাদি। শুক্রে অক্সিজেন আছে খবর পাওয়ার পর ইসরো হয়ত শুক্রের এই অজানা দিকটা নিয়েও গবেষণা শুরু করবে।


```