এই স্বচ্ছন্দ মনোভাবের পিছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পিত সঞ্চয়। ঠান্ডা মাথার এই সিদ্ধান্তের নেপথ্য কোন আর্থিক সুরক্ষার প্ল্যান রয়েছে?

ছবি - এআই
শেষ আপডেট: 6 April 2026 19:43
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে আচমকাই এক ধাক্কায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মার্কিন প্রযুক্তি সংস্থা 'ওরাকল' (Oracle)। তার মধ্যে শুধু ভারতেই চাকরি চলে যায় ১২ হাজার জনের (Oracle sudden layoffs)। সেই খবরে রীতিমতো অনিশ্চয়তা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল টেক ইন্ডাস্ট্রিতে (tech layoffs India)। তার মধ্যেই একেবারে অন্যরকম গল্প সামনে এল।
'ওরাকল' থেকে ছাঁটাই হওয়ার পরও ভেঙে পড়েননি বেঙ্গালুরুর এক প্রযুক্তিকর্মী। বরং ঠান্ডা মাথায়, পরিকল্পনামাফিক ফিরে গিয়েছেন নিজের শহর ভুবনেশ্বরে। আর তাঁর এই সিদ্ধান্ত ও সঞ্চয়ের কৌশলই (Oracle employee viral savings plan) এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Oracle employee financial planning passive income story viral)। তাঁর গল্পটি শেয়ার করেছেন তাঁর বন্ধু নায়ক সত্য, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ।
সত্য তাঁর পোস্টে লিখেছেন, ১৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা তাঁর বন্ধু হঠাৎ ছাঁটাইয়ের পরিস্থিতিকে একেবারেই ভিন্নভাবে সামলেছেন। “না কোনও আতঙ্ক, না কোনও চাপ, সে সরাসরি নিজের শহর ভুবনেশ্বরে ফিরে এসেছে,” লিখেছেন তিনি।
এই স্বচ্ছন্দ মনোভাবের পিছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পিত সঞ্চয়। ঠান্ডা মাথার এই সিদ্ধান্তের নেপথ্য কোন আর্থিক সুরক্ষার প্ল্যান রয়েছে?
ওই প্রযুক্তিকর্মী একাধিক পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেছিলেন।
এই সব মিলিয়ে প্রতি মাসে প্রায় ২৮ হাজার টাকা সুদ আসত। এর পাশাপাশি ভারতীয় ব্যাঙ্কগুলিতে প্রায় ৩০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ছিল, যেখান থেকে আরও প্রায় ১৫ হাজার টাকা মাসিক আয় হত। অর্থাৎ, কোনও কাজ না করলেও নিয়মিত এই ‘প্যাসিভ ইনকাম’ তাঁকে আর্থিকভাবে স্থির থাকতে সাহায্য করেছে।
শহর ছেড়ে নতুন ছন্দ
ভুবনেশ্বরে ফিরে তিনি বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। পাশাপাশি নিজের সুবিধামতো ক্যাব সংস্থা উবারে গাড়ি চালাতে শুরু করেছেন। শহুরে জীবনের মতো কোনও ইএমআই বা ঋণের চাপ না থাকায়, এখন তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঠান্ডা মাথায় ভাবার সুযোগ পাচ্ছেন।
পোস্ট অনুযায়ী, পরিবারের সহায়তায় তিনি ছোট ব্যবসা শুরু করার সম্ভাবনাও খতিয়ে দেখছেন।
‘ওল্ড স্কুল’ সঞ্চয়ের জোর
সত্য এই পুরো বিষয়টিকে “পুরোপুরি ওল্ড স্কুল ভাইবস” বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, বন্ধু কোনও নতুন ট্রেন্ডের পিছনে না ছুটে বরং ধারাবাহিক সঞ্চয়ের পথই বেছে নিয়েছিলেন। তাঁর বার্তা, “আগে থেকে পরিকল্পনা করুন, তাহলে প্রয়োজনের সময় কখনও হোঁচট খেতে হবে না।”
এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন টেক ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে 'ওরাকল' -এর মতো সংস্থায় ছাঁটাইয়ের ধাক্কায় বহু পেশাদার অনিশ্চয়তায় ভুগছেন। সেই প্রেক্ষাপটে এই গল্পটা একেবারে আলাদা বার্তা দিচ্ছে - আর্থিক প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে হঠাৎ ধাক্কাও সামলানো যায় অনেক বেশি স্থিরভাবে।