Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

জেলা শাসকের চশমা ছোঁ মেরে নিয়ে গেল বাঁদর, অনেক অনুরোধের পর ফিরিয়ে দিল

দ্য ওয়াল ব্যুরো: কলিযুগের বাঁদর (Monkey)! আর তার বাঁদরামিতেই চশমা (Spectacles) বিভ্রাট, তাও আবার খোদ জেলাশাসকের (DM)! তিনি জেলার দণ্ডমুণ্ডের কর্তা হলে কী হবে, খোয়া যাওয়া চশমা ফেরত পেতে বাঁদর-বাহিনীর কাছে রীতিমতো সাধ্যসাধনা করতে হল তাঁকেও।

জেলা শাসকের চশমা ছোঁ মেরে নিয়ে গেল বাঁদর, অনেক অনুরোধের পর ফিরিয়ে দিল

শেষ আপডেট: 22 August 2022 08:00

দ্য ওয়াল ব্যুরো: কলিযুগের বাঁদর (Monkey)! আর তার বাঁদরামিতেই চশমা (Spectacles) বিভ্রাট, তাও আবার খোদ জেলাশাসকের (DM)! তিনি জেলার দণ্ডমুণ্ডের কর্তা হলে কী হবে, খোয়া যাওয়া চশমা ফেরত পেতে বাঁদর-বাহিনীর কাছে রীতিমতো সাধ্যসাধনা করতে হল তাঁকেও।

আসলে বৃন্দাবনের বাঁদরকূলের দৌরাত্ম্য অপরিচিত কিছু নয়। কিন্তু তারা যে খোদ জেলাশাসককেও নাকানি-চোবানি খাওয়াতে পারে, তা কি কেউ ভেবেছিল? মথুরার (Mathura) বৃন্দাবনের (Vrindaban) দুঁদে জেলাশাসক নবনীত চাহাল, তাঁরই চশমা নিয়ে কেটে পড়ে আস্ত একখানা বাঁদর। এদিকে চশমা ছাড়া কাটানো যে প্রায় অন্ধত্বের সমান, তা চশমাধারী মাত্রেই জানেন। ফলে, খোয়া যাওয়া চশমা ফিরে পেতে বাঁদর-বাহিনীর কাছে রীতিমতো অনুনয়-বিনয় করতে দেখা গেল নবনীত চাহাল সহ সরকারি কর্তাব্যক্তিদের।

ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেছেন আইএফএস সুশান্ত নন্দ। তাতে দেখা যাচ্ছে, জেলাশাসক নবনীত চাহাল-সহ একাধিক পুলিশকর্মী একটি বাড়ির নীচে দাঁড়িয়ে হারানো চশমা ফিরে পাওয়ার উপায় খুঁজছেন। কয়েকটি বাঁদরকে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতেও দেখা যায়। দাপুটে সরকারি কর্মী এবং অফিসারদের বেশ কিছুক্ষণ রীতিমতো আঙ্গুলের ডগায় নাচানোর পর শেষ পর্যন্ত অবশ্য চশমা ফেরত দেয় বাঁদরটি।

https://twitter.com/susantananda3/status/1561343446463713280?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1561343446463713280%7Ctwgr%5E6c9ec5950a855994da99cff29bb3cc7db5feefc4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fmonkey-snatches-spectacles-of-district-magistrate-in-vrindavan-returns-after-some-pleading-3274530

ভিডিওর ক্যাপশনে মজা করে সুশান্ত লিখেছেন, 'আপনি যদি ভারতের কোনও জেলায় জেলা শাসকের থেকেও ক্ষমতাশালী কাউকে না দেখে থাকেন, তাহলে এবার দেখে নিন।'

শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই ১৯ হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। অনেকেই রিটুইট করেছেন ভিডিওটি। বাঁদরের কীর্তি নিয়ে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ দাবি করেছেন, বাঁদরটিকে খাবার দিলেই এত পরিশ্রম ছাড়াই চশমা ফেরত দিত বাঁদরটি। তাঁকে সমর্থন জানিয়েছেন আর এক নেটিজেন। তিনি জানিয়েছেন, ওই চত্বরের বাঁদররা প্রায়ই মানুষদের হাত থেকে জিনিসপত্র এভাবে ছিনিয়ে নিয়ে থাকে। তবে খেতে দিলেই তারা সেসব ফেরত দিয়ে দেয়।

এক ধাপ এগিয়ে গিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অন্য এক টুইটার ব্যবহারকারী। তিনি জানিয়েছেন, অটো করে যাওয়ার সময় একবার তাঁর থেকে চশমা ছিনিয়ে নেয় একটি বাঁদর। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় একটি ছোট ছেলে। সে এসে বাঁদরটিকে একটি ফ্রুটি দেওয়া মাত্রই চশমা ফিরিয়ে দেয় সে। কিন্তু এই ঘটনার জন্য ছেলেটি তাঁর থেকে ৫০ টাকা চায় বলে দাবি করেছেন তিনি।

এলাকার লোক, ট্যাক্স দেব না! টোলপ্লাজার মহিলা কর্মীকে মারধর করে খুনের হুমকি যুবকের


```