Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

লকডাউনে বানিয়ে ফেলেছেন আস্ত বিমান! কেরলের ইঞ্জিনিয়ারের কীর্তিতে অবাক নেটদুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: অফিসের নিত্যদিনের কাজের ফাঁকে সময় পেলেই টুক করে কোথাও একটা ঘুরে আসার শখ তো মোটামুটি সকলেরই থাকে। কিন্তু সেই শখ পূরণের জন্য কতদূর যেতে পারে মানুষ? সম্প্রতি কেরলের (Kerala) এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন, যা জানতে পেরে চোখ কপালে

লকডাউনে বানিয়ে ফেলেছেন আস্ত বিমান! কেরলের ইঞ্জিনিয়ারের কীর্তিতে অবাক নেটদুনিয়া

শেষ আপডেট: 27 July 2022 05:47

দ্য ওয়াল ব্যুরো: অফিসের নিত্যদিনের কাজের ফাঁকে সময় পেলেই টুক করে কোথাও একটা ঘুরে আসার শখ তো মোটামুটি সকলেরই থাকে। কিন্তু সেই শখ পূরণের জন্য কতদূর যেতে পারে মানুষ? সম্প্রতি কেরলের (Kerala) এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন, যা জানতে পেরে চোখ কপালে উঠেছে সকলের। লকডাউনের (Lockdown) ফাঁকা সময়কে কাজে লাগিয়ে ঘুরতে যাওয়ার জন্য তিনি বানিয়ে ফেলেছেন আস্ত একখানা বিমান (Aircraft)!

অশোক আলিসেরিল থামারক্ষণ নামে ওই যুবক কেরলের বিধায়ক এ ভি থামারক্ষণের ছেলে। পালাক্কড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক হওয়ার পর স্নাতকোত্তর পড়ার জন্য ২০০৬ সালে ব্রিটেনে চলে যান অশোক। এখন পরিবার সহ সেখানেই থাকেন তিনি। করোনা অতিমহামারী জনিত লকডাউনের সময় ঘরে বসে থাকার সময়েই ব্যক্তিগত বিমান বানানোর কথা প্রথম মাথায় আসে তাঁর। যেমন ভাবা, তেমন কাজ। ৪ জনের বসার উপযোগী বিমানটি বানাতে তাঁর সময় লেগেছে ১৫০০ ঘণ্টা, খরচ হয়েছে ১.৪ কোটি টাকা।

'এটা আমার কাছে একটা নতুন খেলনার মতো। প্রথম লকডাউনের সময় থেকেই আমরা টাকা জমাতে শুরু করেছিলাম। আমরা সবসময়ই আমাদের নিজেদের একটা বিমান চেয়েছিলাম। কয়েক মাস পরেই যখন দেখলাম বেশ কিছুটা টাকা জমে গেল, তখন ভাবলাম, এবার লেগে পড়াই যায়!' জানিয়েছেন অশোক।

ব্যক্তিগত বিমানের শখ অশোকের বহুদিনের। পাইলট লাইসেন্স পাওয়ার পর শুরুতে ২ আসন বিশিষ্ট ছোট বিমান ভাড়াতে নিয়ে চালাতেন তিনি। পরে পরিবারের সকলের কথা ভেবে ব্যক্তিগত বিমান বানানোর সিদ্ধান্ত নেন তিনি। নিজের বানানো বিমানে চড়ে ইতিমধ্যেই জার্মানি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক সহ একাধিক দেশ ঘুরে ফেলেছেন অশোক। এখন ভারতের আইনে অনুমতি মিললে ওই বিমানে করে দেশে ছুটি কাটাতে আসার কথা ভাবছেন অশোক ও তাঁর স্ত্রী অভিলাষা।

৩ হাজার কোটি! বিদ্যুতের বিল দেখে অসুস্থ হয়ে পড়লেন গৃহকর্তা, ভর্তি হাসপাতালে


```