Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

হড়পা বানে ভেসেছে শহর, পোষ্যকে বাঁচাতে ৪ ঘণ্টা ছাদে ঠায় বসে রইল কিশোরী

দ্য ওয়াল ব্যুরো: যতদূর চোখ যায়, শুধু জল আর জল (Flood Water)। নিজের বাড়ি থেকে শুরু করে বন্যায় (Flood) ভেসে গেছে চারপাশের সবকিছুই। জেগে আছে শুধু একখানা গুদামঘরের ছাদ (Storage room roof)। ছোট্টবেলার সঙ্গী প্রিয় পোষ্যকে (Pet) বাঁচাতে তাকে সঙ্গ

হড়পা বানে ভেসেছে শহর, পোষ্যকে বাঁচাতে ৪ ঘণ্টা ছাদে ঠায় বসে রইল কিশোরী

শেষ আপডেট: 2 August 2022 11:45

দ্য ওয়াল ব্যুরো: যতদূর চোখ যায়, শুধু জল আর জল (Flood Water)। নিজের বাড়ি থেকে শুরু করে বন্যায় (Flood) ভেসে গেছে চারপাশের সবকিছুই। জেগে আছে শুধু একখানা গুদামঘরের ছাদ (Storage room roof)। ছোট্টবেলার সঙ্গী প্রিয় পোষ্যকে (Pet) বাঁচাতে তাকে সঙ্গে করে সেই ছাদের উপরেই চড়ে বসল কিশোরী (Teenager)। সেভাবেই কাটিয়ে দিল চারটে ঘণ্টা (4 hours)!

হৃদয়বিদারক এই ঘটনার ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যা দেখে চোখে জল নেটজনতার। জানা গেছে, এই দৃশ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকির (Kentucky) হোয়াইটসবার্গের। সেখানেই দাদুর সঙ্গে থাকে ১৭ বছর বয়সি ক্লোয়ি অ্যাডামস (Chloe Adams)। আর তার পোষ্য কুকুরের (Pet dog) নাম স্যান্ডি। সেই ছোট্টবেলা থেকেই স্যান্ডি তার প্রিয় বন্ধু। বৃহস্পতিবার ঘুম থেকে ওঠার পরেই আঁতকে ওঠে ক্লোয়ি। হড়পা বানে (Flash Flood) ভেসে যাচ্ছে এলাকা। জল ঢুকে গেছে তাদের বাড়িতেও।

সেই সময় স্যান্ডি ছাড়া আর কেউই ছিল না বাড়িতে। কিশোরী ক্লোয়ি তখন ভাবতে শুরু করে, এই জল থেকে কীভাবে পরিত্রাণ পাবে তারা। প্রথমিকভাবে সে বোঝার চেষ্টা করে, স্যান্ডি জলে সাঁতার কাটতে পারে কিনা। স্যান্ডিকে জলে নামানোর পর যখন দেখা যায়, সে সাঁতার কাটতে পারে না, তখন তাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয় ক্লোয়ি। কোমর-জলে দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্লোয়ি এমন কোনও জিনিস খুঁজতে শুরু করে, যার উপর বসে জলে ভেসে থাকতে পারবে স্যান্ডি। শেষে তার চোখে পড়ে একটা প্লাস্টিকের বাক্স।

সেই বাক্সের মধ্যেই স্যান্ডিকে ভরে বাক্সটিকে একটা কুশনের উপর রেখে কুশনটি জলে ভাসিয়ে দেয় ক্লোয়ি। তারপর সেই বরফ-ঠাণ্ডা জলে ভাসতে ভাসতে কুশনটিকে ঠেলে এক টুকরো জমির খোঁজে সাঁতরাতে শুরু করে কিশোরী। তারপর তার চোখে পড়ে একটি গুদামঘর। চারপাশের সবকিছু জলের তলায় চলে গেলেও তখনও জেগে ছিল গুদামের ছাদটুকু। স্যান্ডিকে সঙ্গে নিয়ে তার উপরেই উঠে পড়ে ক্লোয়ি।

তারপর টানা ৪ ঘণ্টার অপেক্ষা। বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল ক্লোয়ি। শেষে কায়াক নিয়ে এসে দুজনকে উদ্ধার করে ক্লোয়ির বাড়ির লোকজন। সীমাহীন জলরাশির মধ্যে তারা সত্যিই বেঁচে আছে বুঝতে পেরে এরপর কান্নায় ভেঙে পড়ে ক্লোয়ি।

কাদা আর ঘোলা জলের মধ্যে স্যান্ডিকে নিয়ে মেয়ের বসে থাকার একটি ছবি তোলেন ক্লোয়ির বাবা টেরি অ্যাডামস। সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করে টেরি লেখেন, 'ও একজন হিরো। আমি তোমাকে ভালবাসি, ক্লোয়ি। তুমি সত্যিই দুর্দান্ত! আমরা সব কিছু হারিয়েছি, শুধু যেটুকু সবচেয়ে দামি, সেটুকু ছাড়া।' টেরির সেই পোস্টে ক্লোয়িকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। নিজের বুদ্ধি আর সাহসের জোরে এক লহমায় সত্যিকারের 'হিরো' হয়ে উঠেছে ১৭ বছরের এই কিশোরী।

১৩ নম্বর সত্যিই ‘অশুভ’? জানুন ‘আনলাকি থার্টিনের’ গোড়ার কথা


```