Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

ডাউন সিনড্রোমে আক্রান্ত বার্বি, সচেতনতার নয়া উদ্যোগ পুতুলের মডেলে

দ্য ওয়াল ব্যুরো: ছোটদের পুতুল খেলার জন্য বার্বি পুতুলের (Barbie doll) জনপ্রিয়তার কোনও তুলনা নেই। লম্বা, ছিপছিপে পুতুলটিকে নানারকম সাজে সাজাতে খুবই পছন্দ করে ছোটরা। পুতুল নিয়ে খেলতে খেলতেই অনেক রকম শিক্ষাও পেয়ে থাকে তারা। এবার ছোটদের প্র

ডাউন সিনড্রোমে আক্রান্ত বার্বি, সচেতনতার নয়া উদ্যোগ পুতুলের মডেলে

শেষ আপডেট: 26 April 2023 10:26

দ্য ওয়াল ব্যুরো: ছোটদের পুতুল খেলার জন্য বার্বি পুতুলের (Barbie doll) জনপ্রিয়তার কোনও তুলনা নেই। লম্বা, ছিপছিপে পুতুলটিকে নানারকম সাজে সাজাতে খুবই পছন্দ করে ছোটরা। পুতুল নিয়ে খেলতে খেলতেই অনেক রকম শিক্ষাও পেয়ে থাকে তারা।

এবার ছোটদের প্রিয় পুতুল বার্বিকে চেনা চেহারায় না এনে ডাউন সিন্ড্রোমে (down syndrome) আক্রান্ত বার্বি ‘ম্যাটেল’কে নিয়ে এল বিশ্ববিখ্যাত পুতুল নির্মাণকারী সংস্থা। এই মুহূর্তে সারা পৃথিবীতে ডাউন সিন্ড্রোম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে এই ধরনের রোগে আক্রান্ত শিশুদের যাতে বাকি শিশুরা নিজেদের থেকে আলাদা না মনে করে সেই কারণেই এমন পুতুল বানানোর উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।

নতুন বার্বি পুতুলের মডেলটির আকৃতি, পোশাক, বৈশিষ্ট্য এমন ভাবেই বানানো হয়েছে যাতে মনে হয় যে ওই বার্বি পুতুলটি ডাউন সিনড্রোমে আক্রান্ত। এই প্রথমবার এই ধরনের বিশেষ গড়নের বার্বি বাজারে আনল কোম্পানি। নির্মাতাদের দাবি শিশুরা যাতে বাইরের রূপটিকেই সর্বস্ব মনে না করে তাও নিশ্চিত করবে ম্যাটেল।

ডাউন সিনড্রোমে আক্রান্ত বার্বি ম্যাটেল প্রশংসা কুড়িয়েছে সব মহলেই। নেটিজেনদের মতে, এই পুতুলটি খুব মিষ্টি দেখতে। পাশাপাশি, পুতুল নির্মাতারা যে নতুন ভাবনা ভাবছেন এই বিষয়টিতেও খুশি অনেকেই।

প্রসঙ্গত, ১৯৫৯ সাল থেকেই বার্বির একাধিক মডেল বাজারে এসেছে বিভিন্ন সময়ে। প্রথম দিকে ফর্সা, তন্বী এবং সুন্দরী বার্বি পুতুলই বাজারে আসতো। তবে, ২০১৬ সালে বিক্রি কমে যাওয়ায় বার্বির মডেলগুলিকে বাস্তবোচিত ভাবে বানানোর দিকে নজর দেন নির্মাতারা। তবে, কোনওরকম অসুখে আক্রান্ত বার্বির মডেল এই প্রথম বাজারে এল।

মাঝ আকাশে হাতাহাতি দু’দল যাত্রীর, ছোড়া হল বোতল, ভাঙল বিমানের জানলা! গ্রেফতার ৪


```