Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

নতুন প্রতিভাদের সামনে আনবে আশা অডিও, শুরু হচ্ছে ‘আশা নেক্সট জেন’

ডিজিটাল মাধ্যম ও স্ট্রিমিংয়ের মাধ্যমে নতুন প্রতিভাদের কাজ সকলের সামনে তুলে ধরা হবে। যাতে তা খুব সহজেই শ্রোতাদের কাছে পৌঁছে যায়।

নতুন প্রতিভাদের সামনে আনবে আশা অডিও, শুরু হচ্ছে ‘আশা নেক্সট জেন’

আশা অডিও-র অনুষ্ঠানে

শেষ আপডেট: 19 February 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম দিতে হাজির হল আশা অডিও। নেওয়া হল বিশেষ উদ্যোগ। নবীন শিল্পী ও সংগীতপ্রেমীদের জন্য র‍্যাপ, পপ, ইন্ডি এবং মৌলিক গানের নতুন দিগন্ত খুলে দেবে ‘আশা নেক্সট জেন।’

ডিজিটাল মাধ্যম ও স্ট্রিমিংয়ের মাধ্যমে নতুন প্রতিভাদের কাজ সকলের সামনে তুলে ধরা হবে। যাতে তা খুব সহজেই শ্রোতাদের কাছে পৌঁছে যায়। আশা অডিও কোম্পানির দীর্ঘদিনের লক্ষ্য—তরুণ প্রতিভাদের কাজ দিকে দিকে ছড়িয়ে দেওয়া ও এই যুগে বাংলা গানকে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়া।

এই প্রসঙ্গে আশা অডিও কোম্পানির অপেক্ষা লাহিড়ি বলেন, '৩০ বছরের সংগীতযাত্রার পর, আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি আমাদের নতুন রেকর্ড লেবেল ‘আশা নেক্সট জেন।’এমন একটি মঞ্চ, যেখানে নতুন প্রতিভারা স্বাধীনভাবে সংগীত পরিবেশন করতে পারবে। ইন্ডি, রক, পপ কিংবা র‍্যাপ—প্রতিটি ধারার শিল্পীদের জন্যই এই উদ্যোগ এক নতুন আশার আলো। আমরা বাংলা মৌলিক গানের এক নতুন যুগ শুরু করতে প্রস্তুত।'

খুব শীঘ্রই ‘আশা নেক্সট জেন’-এর লোগো উন্মোচন ও প্রথম গান প্রকাশিত হবে, যা বাংলা সংগীতের নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন অপেক্ষা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে-র আশীর্বাদে প্রতিষ্ঠিত, আশা অডিও দীর্ঘদিন ধরে বাংলা সংগীত জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক বাংলা গান থেকে শুরু করে ব্যান্ড সংগীত, রবীন্দ্রসংগীত, ভক্তিগীতি—সব ক্ষেত্রেই সংস্থাটির বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গেই সংগীতের ধরণ ও শ্রোতাদের রুচিতেও এসেছে নতুন মাত্রা। সেই পরিবর্তনের সঙ্গেই তাল মিলিয়ে ‘আশা নেক্সট জেন’নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। যা তরুণ শিল্পীদের এগিয়ে যেতে সাহায্য করবে।


```