Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশ

৪ জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে: মোদী,  শেষ প্রচারে সরব কাটমানি প্রসঙ্গেও

বুধবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে মোদীর সভায় মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীও উপস্থিত ছিলেন।

৪ জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে: মোদী,  শেষ প্রচারে সরব কাটমানি প্রসঙ্গেও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 29 May 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দাবি করেছিলেন, এবার সারা দেশের মধ্যে বাংলায় বিজেপির ফল হবে নজরকাড়া। বুধবার সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, "৪ জুনের পর তৃণমুলের সব হাওয়া বেরিয়ে যাবে। দুর্নীতি থেকে স্বজন পোষণ, সব দিক থেকে তৃণমূল সীমা ছাড়িয়েছে। এবার ভোটে বাংলার মানুষ তার জবাব দেবে।"

বুধবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে মোদীর সভায় মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীও উপস্থিত ছিলেন। তাঁদের দেখিয়ে মোদী বলেন, "আজ সারা বিশ্বে ভারতের পতাকা উড়ছে। এটা সম্ভব হয়েছে, আপনাদের এক একটা ভোট আমাদের শক্তিশালী করেছে বলেই। শেষ দফাতেও বাংলার প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হবে।"

মঙ্গলবার কলকাতায় রোড শো করেছিলেন মোদী। সেই প্রসঙ্গ টেনে এদিনের সভা থেকে মোদী বলেন, "ঘূর্ণিঝড়ের জন্য সভা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আপনাদের ধন্যবাদ। কলকাতার মানুষকেও ধন্যবাদ। কলকাতার মানুষ রোড-শোতে যে ভালবাসা, আশীর্বাদ দিয়েছে, তা আমি ভুলতে পারব না।’’

১ জুন সপ্তম দফার ভোট। বুধবারই শেষ প্রচার। এদিন কাকদ্বীপের সভা সেরে ওড়িশা, পঞ্জাবে রওনা দেওয়ার আগে মোদী বলেন, "সারা দেশের মানুষ ১০ বছরের উন্নতি এবং ৬০ বছরে দুর্দশার বিচার করছে। ফলে ৪ জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে।"

শেষ প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি থেকে তোষণের অভিযোগ তুলে মোদী বলেন, ‘‘এরা উন্নয়নের সব কিছুতেই কাটমানি চায়। আবার তুষ্টিকরণের জন্য সংবিধানের উপরও হামলা চালিয়েছে। ওবিসিদের অধিকার কেড়ে মুসলিমদের দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হাইকোর্টকেও আক্রমণ করতে ছাড়ছে না।"

অভিযোগ করেছেন, তৃণমূল যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছে তাতে মথুরাপুরের পাশাপাশি  জয়নগর এবং ডায়মন্ড হারবারের জনবিন্যাস বদলে গিয়েছে। মোদীর দাবি, "বিজেপির রাজত্বে গত ১০ বছরে যেভাবে দেশের উন্নতি ঘটেছে একইভাবে আগামীদিনেও বাংলার উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপিই।" 


```