Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়বে, সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? মমতা

নিয়োগ দুর্নীতির নেপথ্যে কে, তা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়বে, সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? মমতা

ভাতারের নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 23 April 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির নেপথ্যে কে, তা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভাতারের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "এখন তো কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়বে। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল?"

জবাবও দিয়েছেন নিজেই। বলেছেন, "নামটা আমি বলব না, আমার ইশারাই কাফি।" সঙ্গে জুড়েছেন, "সবচেয়ে বড় কুকর্মটা করেছে, সবচেয়ে বড় ওই গদ্দারটা"।

মমতা স্পষ্ট করে কারও নাম বলেননি। তবে একই সঙ্গে বলেছেন, " বলছে-বোমা ফাটাবে। খুব বোমা বানাতে শিখেছে। আজ খুব গায়ের জোর। সিবিআই দেখিয়ে দালালি করছিস। প্রচুর টাকা করেছিস বলে।"

প্রশ্ন তুলেছেন, "কোর্ট কী রায় দেবে, দু'দিন আগে জানলি কি করে?" 

প্রসঙ্গত, গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সোমবার বিস্ফোরণ হবে। তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল। শুভেন্দু স্পষ্ট করে বলেননি তিনি বোমা বিস্ফোরণ বলতে কী বোঝাতে চেয়েছিলেন। তবে অনেকেই ধরে নেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তিনি। 

দলবদলের পর থেকেই বিরোধী দলনেতাকে গদ্দার বলে কটাক্ষ করে তৃণমূল। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এদিনের ভাষণ শুনে পর্যবেক্ষকদের অনেকের মতে, শুভেন্দুকে নিশানা করেই একথা বলেছেন মমতা। 

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "সাহস থাকা ভাল। কিন্তু দুঃসাহস ভাল না। বিজেপির বিদায়ের সময় তো চলে এল। তারপর?"


```