Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিধি ভাঙার গেরোয় ফেঁসে গেল কমিশন! নালিশ জানাতে চলেছে বিজেপি

এবার বিধি ভাঙার গেরোয় ফাঁসল খোদ নির্বাচন কমিশন।

বিধি ভাঙার গেরোয় ফেঁসে গেল কমিশন! নালিশ জানাতে চলেছে বিজেপি

শেষ আপডেট: 15 April 2024 11:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার বিধি ভাঙার গেরোয় ফাঁসল খোদ নির্বাচন কমিশন।

শনিবার বর্ধমান ১ নম্বর ব্লকের তালিত গ্রামে তৃণমূলের নির্বাচনী প্রচার ছিল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে ভোট প্রচার ছিল। আর্দশ নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব জায়গাতেই নির্বাচনী প্রচারের ছবি তোলা হচ্ছে। সেই মত বর্ধমান ১ নম্বর ব্লকের পক্ষ থেকে ছবি তোলার জন্য চিত্র গ্রাহক পাঠানো হয়।

গোল বেঁধেছে এখানেই। সেখ আজিজ নামে চিত্র গ্রাহক যে চারচাকা গাড়িতে করে তালিত গ্রামে গিয়েছিলেন সেই গাড়িতে তৃণমূলের সমর্থকরাও ছিল। তাদের হাতে দলীয় পতাকাও দেখা যায়। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

সেখ আজিজ অবশ্য বলেছেন, "আমরা যখন ভিডিওগ্রাফি করছিলাম, তখন ওরা গাড়িতে উঠে পড়ে। গাড়িতে দলীয় পতাকাও বাঁধে। এটা আমাদের ভুল হয়ে গেছে।"

তবে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। তাঁরা নালিশ জানাতে কমিশনের কাছেই যাচ্ছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,  রাজ্য সরকারের কর্মীরা ভোটের কাজে যুক্ত আছে। তারা বেশির ভাগই রাজ্য সরকারের দলদাস। এইভাবে চললে সাধারণ মানুষের রায় ঠিকমত প্রকাশ হবে না। তাই আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।"

এই বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা। এরকম ঘটনা হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে কমিশন আছে তারা দেখছে।"


```