Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সৌমিত্রর ইভিএম কারচুপির অভিযোগ উড়িয়ে ফেসবুক পোস্টে বড় দাবি বাঁকুড়া পুলিশের

বিষ্ণুপুরে ভোট মিটতেই ইভিএম কারচুপির অভিযোগ এনেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বুধবার বাঁকুড়া পুলিশের তরফে ফেসবুক পোস্ট করে ওই অভিযোগকে অস্বীকার করা হল।

সৌমিত্রর ইভিএম কারচুপির অভিযোগ উড়িয়ে ফেসবুক পোস্টে বড় দাবি বাঁকুড়া পুলিশের

সৌমিত্র খাঁ ও বাঁকুড়া পুলিশের পোস্ট।

শেষ আপডেট: 29 May 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: বিষ্ণুপুরে ভোট মিটতেই ইভিএম কারচুপির অভিযোগ এনেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বুধবার বাঁকুড়া পুলিশের তরফে ফেসবুক পোস্ট করে ওই অভিযোগকে অস্বীকার করা হল।

পুলিশের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ইভিএমগুলি সুরক্ষিত ও নিরাপদে রাখা হয়েছে। এ ব্যাপারে বিভ্রান্তি তৈরি করতেই সোশ্যাল মাধ্যমে ভুয়ো প্রচার করা হয়েছিল। পুলিশের তরফে অবশ্য সরাসরি বিজেপি প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি।

গত ২৫ মে, শনিবার ষষ্ঠদফায় ভোট মিটেছে বিষ্ণুপুরে। সোমবার বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানেই বিজেপি প্রার্থী অভিযোগ করেন, স্ট্রং রুমের সিসি ক্যমেরা বদল করে পুলিশ স্ট্রং রুমের ভেতরে থাকা ইভিএম বদলের ছক কষেছিল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজে মদত দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। 

এ ব্যাপারে কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন সৌমিত্র। কমিশনের তরফে এখনও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বুধবার বাঁকুড়া পুলিশের পেজ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে।

জেলা পুলিশের বক্তব্য, ৩৭ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুমে ইভিএম এবং সিসিটিভি কারচুপির অভিযোগে সোশ্যাল মাধ্যমে যে পোস্টগুলো ছড়ানো হয়েছে তা অসত্য। পুলিশের দাবি, কমিশনের নিয়ম মেনেই ইভিএমগুলি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। বিভ্রান্তি তৈরি করতেই এই পোস্ট করা হয়েছিল।

পুলিশের তরফে পোস্টে এও উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের উপস্থিতিতেই স্ট্রং রুমের দরজা সিল করা হয়েছিল। 

গত সোমবার বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়ে ফেসবুক লাইভে সৌমিত্র অভিযোগ করেছিলেন স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন বদলের চেষ্টা করেছে জেলা পুলিশ।

ওই প্রসঙ্গে ফেসবুক পোস্টে বাঁকুড়া পুলিশের দাবি, সোশ্যাল মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে, যে ব্যক্তিকে ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে যেতে দেখা যাচ্ছে, তিনি কমিশনের একজন বৈধ কর্মী। ভিডিওতে তিনি স্পষ্টভাবে একথাও বলছেন যে তিনি স্ট্রং রুমের নয়, ডিসি/আরসি-র সিসিটিভি ক্যামেরা সরাতে এসেছেন। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর প্রচার করা হয়েছে। 

পুলিশের তরফে এও লেখা হয়েছে, চাইলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ২৪ ঘণ্টায় স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরাগুলির ছবি দেখতে পারেন। ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর ডিসি/আরসিতে ক্যামেরার আর কোনো প্রয়োজন থাকে না। সেকারণেই সেগুলি সরানো হয়েছিল। পুলিশের তরফে এও জানানো হয়, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ উপস্থিতিতেই ২৪ ঘণ্টা স্ট্রং রুমে নজরদারি রাখা হয়েছে। 

পুলিশের এহেন পোস্টের প্রেক্ষিতে অবশ্য বাঁকুড়ার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে গত সোমবার সৌমিত্রর অভিযোগ জানানোর পরই শাসকদল তৃণমূল দাবি করেছিল, পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই মিথ্যে অভিযোগ সামনে আনছেন সৌমিত্র।


```