Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মোদীর দেওয়া ভাষণ মিথ্যে! টুইটে তথ্য তুলে ধরে দাবি ডেরেকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা দাবি করেন, তার সঙ্গে বাস্তব তথ্যের কোনও মিল নেই বলে দাবি করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভাযর সংসদীয় দলের নেতা ডেরেক ও  ব্রায়েন।

মোদীর দেওয়া ভাষণ মিথ্যে! টুইটে তথ্য তুলে ধরে দাবি ডেরেকের

শেষ আপডেট: 15 April 2024 22:11

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা দাবি করেন, তার সঙ্গে বাস্তব তথ্যের কোনও মিল নেই বলে দাবি করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভাযর সংসদীয় দলের নেতা ডেরেক ও  ব্রায়েন।

টুইটে ডেরেক মোদীর ১০টি দাবির কথা উত্থাপন করেছেন। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতি কী তাও উল্লেখ করে বোঝাতে চেয়েছেন মোদীর দাবি করা প্রতিটি কথায় মিথ্যে। টুইটে ডেরেক লিখেছেন, 'মোদীর দেওয়া ভাষণ বা দাবির সঙ্গে আমার তুলে ধরা তথ্য মিলিয়ে দেখে নিন!'

প্রসঙ্গত, সোমবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সরাসরি জানিয়েছেন, দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তথা গ্যারান্টি রক্ষা করতে না পারলে সরে যাব। এরপরই টুইটে মোদীকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে ডেরেক বোঝাতে চেয়েছেন, মোদীর দাবির সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। 

টুইটে ডেরেক লিখেছেন, মোদী দাবি করেন ইডি যে মামলাগুলি করেছে তার ৯৭ শতাংশ মামলা অরাজনৈতিক। বাস্তব তথ্য হল ২০১৪ সালের পর থেকে ইডি যতগুলি মামলা করেছে তার মধ্যে ৯৫ শতাংশ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশে। শুধু তাই নয়, এদের মধ্যে যারা বিজেপিতে নাম লিখিয়েছেন তারা ইডির হাত থেকে রেহাই পেয়েছেন।

ডেরেক লিখেছেন, মোদী দাবি করেন ২০২২ সাল থেকে কৃষকের আয় দ্বিগুণ হয়েছে। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল , বিদ্যুৎ পৌঁছেছে। বাস্তব হল- এগুলির কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি।

তাঁর আমলে উন্নয়নের গতি এবং দক্ষতার বৃদ্ধি দাবি করেন মোদী। ডেরেকের দাবি, বাস্তব ঘটনা হল, গত ১৫ মাসে ১৮২১টি সরকারি প্রকল্পের মধ্যে ৭৮০টি প্রকল্পের কাজই অত্যন্ত ঢিমেতালে হচ্ছে। যা শতাংশের হারে ৪৩ শতাংশ।

নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন দল কত টাকা পেয়েছে তা প্রকাশ্যে আনাও তাঁর সরকারের দাবি বলে উল্লেখ করেন মোদী।ডেরেকের কথায়, "এটা হয়েছে শীর্ষ আদালতের নির্দেশে। এর মধ্যে বিজেপির কোনও কৃতিত্ব নেই।"

টুইটে ডেরেক লিখেছেন, ভারতের উন্নয়নের গতি দেখে ইলন মাস্কও এদেশে বিনিয়োগের কথা বলেছেন বলে মোদী দাবি করেন। বাস্তব তথ্য হল,  গত ডিসেম্বর থেকে এদেশে বিদেশি বিনিয়োগ ১৩ শতাংশ হ্রান্স পেয়েছে।

এভাবেই একে একে ১০টি পয়েন্টে মোদীর দাবি বনাম বাস্তব তথ্য নিজের টুইটে তুলে ধরেছেন ডেরেক।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা রয়েছে। সেখান থেকে মোদী পাল্টা জবাব দেন কি না, তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল।


```