Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ঘরে বসেই ফুটফুটে, জেল্লাদার ত্বক এক নিমেষে, ভরসায় থাক কোরিয়ান ‘বোটক্স’

সেইসব প্রোডাক্টের গুণাগুণ নিয়ে কোনও সন্দেহ না থাকলেও পকেটের কথা তো ভাবতে হয়ই। তাই বলে নিশ্চয় ত্বকের যত্নে ত্রুটি থাকা চলবে না।

ঘরে বসেই ফুটফুটে, জেল্লাদার ত্বক এক নিমেষে, ভরসায় থাক কোরিয়ান ‘বোটক্স’

কোরিয়ান বিউটি সিক্রেটস ' ন্যাচারাল বোটক্স'

শেষ আপডেট: 18 March 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: কোরিয়ান বিউটি (Korean beauty) মানেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে, উজ্জ্বল দাগহীন ত্বক (Glowing skin)। টানটান ত্বকে আলো পড়লেই যেন পিছলে যাবে। ইন্টারনেটের দৌলতে এখন কোরিয়ার সমস্ত বিউটি সিক্রেটস আজ সবার হাতের মুঠোয়। যে কোনও সিক্রেটই নেট দুনিয়ায় আসা মাত্র মুহূর্তে ভাইরাল। স্নেল মিউসিন থেকে শুরু করে সেন্টেলা, কোরিয়ান শিট মাস্ক সবার পছন্দের তালিকায় থাকবেই। কখনও কোনও একটা প্রোডাক্টেই বাজিমাত আবার কখনও স্টেপ-বাই-স্টেপ স্কিন রুটিন। আর সেইসব প্রোডাক্টের গুণাগুণ নিয়ে কোনও সন্দেহ না থাকলেও পকেটের কথা তো ভাবতে হয়ই। তাই বলে নিশ্চয় ত্বকের যত্নে ত্রুটি থাকা চলবে না। আর ‘ন্যাচারাল বোটক্স’ (Natural botox) এই মুহূর্তে সেইরকমই এক ভাইরাল ট্রেন্ড, যা নিয়ে চর্চা তুঙ্গে। 

বোটক্স ট্রিটমেন্ট এমনিতেই বেশ একটা বিতর্কের বিষয়। সময়মতো ইঞ্জেকশন, তার কোনও সাইড এফেক্ট হবে কিনা সেসব নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষের মনে। কিন্তু সেখানেও একটা বড় ভরসার জায়গা কোরিয়ান বিউটি সিক্রেটস (Korean beauty secrets)।

কিন্তু কী এই ‘ন্যাচারাল বোটক্স’ (Natural botox)? 

নামেই স্পষ্ট, সম্পূর্ণ প্রাকৃতিক এই পদ্ধতি। এটা অবশ্যই বোটক্স ট্রিটমেন্টের বিকল্প নয়, তবে বেশ বিশ্বাসযোগ্য তো বটেই। তিনটে মাত্র ঘরোয়া উপাদান (DIY) হাতের কাছে থাকলেই যথেষ্ট। 

‘বোটক্স’ ক্রিম মাস্ক (Botox cream mask): কীভাবে তৈরি করবেন? 

কী কী লাগবে: ফ্ল্যাক্সসিড – হাফ কাপ, চাল- এক কাপ, কাঁচা হলুদ (অপশনাল) - এক ইঞ্চি, মধু- এক বা দুই টেবলচামচ। 

কীভাবে বানাবেন: ফ্ল্যাক্সসিড, চাল, কাঁচা হলুদ একসঙ্গে ফুটিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত জেলির মতো তৈরি হচ্ছে। ঠান্ডা হয়ে এলে হলুদ বেছে তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিন (কোরিয়ান এই মাস্কে হলুদ ব্যবহার না হলেও, হলুদ ব্যবহারে এটি ত্বকে বাড়তি ঔজ্জ্বল্য আনবে) । তারপর এতে মধু মিশিয়ে ভাল করে মুখে আর গলায় লাগিয়ে নিন। প্যাকটা একটু শক্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মাস্ক তুলে ঈষদুষ্ণ জল দিয়ে হালকা হাতে তুলে ফেলুন। 

বোটক্সের সহজ উপায় আর ফলাফল যখন হাতের মুঠোয়, তাও প্রাকৃতিক উপায়ে, তাহলে কবে পরখ করে দেখবেন এই কোরিয়ান সিক্রেট?


```