Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

কী কী লক্ষণ বলে দেবে শিশু অটিজমে আক্রান্ত, অস্বাভাবিকতা না বরং অসাধারণ হয় অটিস্টিক শিশুরা

কী কী উপসর্গ দেখে বুঝবেন বাচ্চার অটিজম হয়েছে

কী কী লক্ষণ বলে দেবে শিশু অটিজমে আক্রান্ত, অস্বাভাবিকতা না বরং অসাধারণ হয় অটিস্টিক শিশুরা

শেষ আপডেট: 3 April 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: নিজের জগতে বিভোর। নিজের ভাবনায় অসাধারণ মেধার পরিচয় দেয় তারা। কিন্তু অন্যের সঙ্গে কথা বলতে গেলেই সমস্যা। জড়িয়ে আসে কথা, ভাবনার প্রকাশ ঘটাতে পারে না। অনেকে আবার অসম্ভব অমনোযোগী, অস্থির মন। এসবই হল অটিজমের (Autism) লক্ষণ।

অটিজম হল মনের এক অবস্থা। অটিজম কোনও অস্বাভাবিকতা নয়, বরং অটিস্টিক শিশুরা অসাধারণই হয়। বিদেশে অটিজম নিয়ে বিস্তর গবেষণা চলছে। বিজ্ঞানী, গবেষকরা অটিজমকে কোনও রোগ বলতে রাজি নন, বরং তারা বলছেন অটিজম হল একরকম ‘কন্ডিশন’, মানে হল মনের একরকম স্থিতি। মানসিক স্থিতি ও বিভিন্ন আচরণগত সমস্যাকে একসঙ্গে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়।

অটিজম নিয়ে ভুলভ্রান্তি

অটিজম নিয়ে এখনও স্বচ্ছ ধারণা নেই এ দেশে। অটিস্টিক শিশুদের মানসিক প্রতিবন্ধী, পাগল ভেবে দূরে সরিয়ে দেন অনেকে। এমন সন্তানের জন্ম দেওয়ার জন্য বাবা-মাকেও দোষারোপ করা হয়। আসলে অটিজম কিন্তু বংশগত রোগ নয়। সম্পূর্ণ সুস্থ বাবা মায়েরও অটিস্টিক সন্তান হতে পারে। একটা সময়ে অটিস্টিক বাচ্চাদের সমাজে একঘরে করে রাখা হত। কিন্তু এখন সচেতনতা বেড়েছে, ভাবনার পরিসরও বাড়ছে। অটিজম নিয়ে প্রচার হচ্ছে চারদিকে। অটিস্টিক শিশুদের সমাজ ও জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ওয়ার্কশপ ও ট্রেনিং সেশনও হচ্ছে।

কী কী উপসর্গ দেখে বুঝবেন বাচ্চার অটিজম হয়েছে

  • বাচ্চা যদি সবসময় একা থাকতে পছন্দ করে
  • আত্মীয় পরিজন বা বাইরের লোকের উপস্থিতিতে বিরক্ত হয়
  • সারাক্ষণ যদি চুপচাপ থাকে
  • অন্য কারও সঙ্গে মিশতে যদি অস্বচ্ছন্দ বোধ করে
  • অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকে
  • আনন্দ অনুষ্ঠানে অংশ না নেয়
  • সারাক্ষণ নিজের খেয়ালে ডুবে থাকে, ডাকলে সাড়া না দেয়
  • খুব দেরিতে যদি কথা বলে
  • কথা বললে যদি বুঝতে না পারে বা অনুসরণ না করতে পারে
  • একই কথা যদি বারবার আওড়াতে থাকে
  • ইশারা বুঝতে না পারে
  • একই জায়গায় পাক খেতে থাকে
  • অস্বাভাবিক আচরণ করে
  • একা একা অকারণে হাসে
  • যদি ভয়ের অনুভূতি না থাকে
  • বোধ-বুদ্ধিতে অসাড়তা দেখা দেয়

অনেক সময়েই জন্মের পরে বোঝা যায় না শিশু অটিস্টিক কিনা। অনেক শিশুই স্বভাবগতভাবে একটু বেশি জেদি, চঞ্চল, অমনোযোগী হয় (Autism)। সাধারণত ১৮ মাস থেকে ৩ বছরের মধ্যে বোঝা যায় যে শিশুটির মানসিক বৃদ্ধি সেভাবে হচ্ছে না। আচরণগত সমস্যাও রয়েছে। অটিজমের প্রাথমিক লক্ষণ শিশু কথা বলতে শেখে না। কথা বললেও তা জড়িয়ে যায়। জেদি ও অমনোযোগী হয়। চট করে রেগে যায়। সামাজিক মেলামেশা করতে পারে না। নিজের ভাবনা গুছিয়ে বলতে পারে না, কথা বললে বুঝতেও সমস্যা হয়। অটিজমে আক্রান্ত অনেক শিশু দেখা, শোনা, গন্ধ, স্বাদ অথবা স্পর্শের প্রতি অতি সংবেদনশীল অথবা প্রতিক্রিয়াহীন থাকতে পারে। ভারতে অটিস্টিক শিশুর সংখ্যা এক কোটির বেশি। সাধারণত অটিস্টিক শিশুদের প্রতি চারজনে একজনের খিঁচুনি সমস্যা হতে পারে। এদের অনেকেই বার বার একই শব্দ বা বাক্য বলে, একই কাজ বার বার করতে থাকে, আবেগের প্রকাশ ঘটাতে পারে না।

অটিস্টিক বাচ্চাদের আচরণগত সমস্যা থাকলেও অনেকেরই মেধা অসাধারণ। ভুলে গেলে চলবে না, শিশু সাহিত্যিক হ্যান্স অ্যান্ডারসন, অ্যালবার্ট আইনস্টাইন, মাইকেল অ্যাঞ্জেলো, মোৎসার্ট, বিল গেটস, স্টিভ জোবস সহ বিশ্বের খ্যাতনামা ও সফল মানুষজনেরা অটিজম নিয়েই নাম-যশ-খ্যাতির চূড়ায় পৌঁছেছেন। অটিস্টিক শিশুদের অনেকেরই উন্নত স্মৃতিশক্তি, প্রখর দৃষ্টি ও যে কোনও জটিল বিষয় সহজে বুঝে যাওয়া ও মনে রাখার ক্ষমতা থাকে। এমন অনেক শিশুই আছে যাদের আইকিউ চমকে দেওয়ার মতো। ব্যতিক্রমী ভাবনা ও কর্মদক্ষতা রয়েছে তাদের। 


```