Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

প্রস্রাবের সংক্রমণ বার বার হওয়া ভাল নয়, ইউটিআই সারাতে মেয়েদের কী কী নিয়ম মানতে হবে

মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তলপেটের ব্যথা, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় যোনিতে জ্বালা-ব্যথাভাব, সেই সঙ্গে শীত শীত ভাব, কাঁপুনি–এ সবই হল প্রস্রাবের সংক্রমণের প্রাথমিক উপসর্গ।

প্রস্রাবের সংক্রমণ বার বার হওয়া ভাল নয়, ইউটিআই সারাতে মেয়েদের কী কী নিয়ম মানতে হবে

শেষ আপডেট: 20 November 2023 15:50

দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউ টি আই (Urinary tract infections/UTI) এখন খুব পরিচিত একটি সমস্যা। মূলত ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালীতে এই সংক্রমণ হয়। যে কোনও বয়সি পুরুষ বা মহিলা এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তলপেটের ব্যথা, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় যোনিতে জ্বালা-ব্যথাভাব, সেই সঙ্গে শীত শীত ভাব, কাঁপুনি–এ সবই হল প্রস্রাবের সংক্রমণের প্রাথমিক উপসর্গ।

মূত্রনালীর সংক্রমণের নানা কারণ থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তা অতর্কিতে হানা দেয়। সাধারণ কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেই ইনফেকশনের কারণ স্পষ্ট হবে। মনে রাখবেন, ইউটিআই একবার হলে কিন্তু বারবার বিব্রত করতে পারে, তাই ইনফেশনটা পুরোপুরি সারানো প্রয়োজন এবং সে জন্য ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। নিজের ইচ্ছেমতো ওষুধপত্র খেতে আরম্ভ করবেন না, তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়।

রোগের যে লক্ষণগুলো এড়িয়ে যাবেন না

বারবার প্রস্রাব পাওয়া

প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা হওয়া, তলপেটে ব্যথা

শীত শীত করতে পারে, অনেকের কাঁপুনি দেয় শরীরে

খিদে কমে যাবে, বমি ভাব থাকবে, শরীর দুর্বল লাগবে

প্রস্রাবের রং ঘোলাটে হতে পারে, সঙ্গে রক্তও পড়তে পারে

প্রস্রাবে দুর্গন্ধ হবে

এই ধরনের লক্ষণ দেখলে রুটিন ইউরিন টেস্ট ছাড়া ইউরিন কালচার এবং দরকার হলে আলট্রাসাউন্ড স্ক্যান, এক্স-রে ও  টেস্ট ছাড়া ইউরিন কালচার এবং দরকার হলে আলট্রাসাউন্ড স্ক্যান, এক্সরে, ডিএমএসএ স্ক্যান করিয়ে নিতে হবে।

কীভাবে সারবে

পরিচ্ছন্নতা বজায় রাখা। যাঁরা নিয়মিত পুকুরে বা সুইমিং পুলে সাঁতার কাটেন, তাঁরা পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। এই ধরনের জলাশয় থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন স্নানের সময় জল দিয়ে যোনি পরিস্কার, পরিচ্ছন্ন রাখাটা দরকারি। বাজার চলতি কেমিক্যাল ব্যবহার না করে জল বা বিশেষজ্ঞের পরামর্শ মতো ভ্যাজাইনাল লোশন ব্যবহার করতে পারেন। ঋতুস্রাবের সময়েও এই পরিচ্ছন্নতাটা খুবই প্রয়োজনীয়।

অন্তর্বাস কাচুন নিয়মিত। সেই ক্ষেত্রেও অতিরিক্ত কড়া সাবান ব্যবহার না করাই ভাল। কাচার পরে কড়া রোদে শুকোনো জরুরি। অন্ধকার, স্যাঁতস্যাঁতে জায়গায় শুকনো করা অন্তর্বাস কিন্তু সংক্রমণের কারণ হতে পারে।

বাইরে বেরনোর থাকলে অনেক সময় মহিলারা জল কম খান, সেটা একেবারেই করা উচিত নয়। যাঁরা পাবলিক টয়লেট ব্যবহার করেন, তারা সঙ্গে টয়লেট সিট ক্লিনজ়ার ক্যারি করুন সব সময়।


```