Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৪৬ ঘণ্টার জার্নিতে ইঁদুর-আরশোলার উৎপাত! ভারতীয় রেলের 'ভয়ঙ্কর' অভিজ্ঞতা ফ্রেঞ্চ ইউটিউবারের

৪৬ ঘণ্টার ট্রেন জার্নি শেষে দর্শকদের এই দেশে দূরপাল্লার ট্রেনে না চড়ার পরামর্শ দেন ভিক্টর ব্লাহো।

৪৬ ঘণ্টার জার্নিতে ইঁদুর-আরশোলার উৎপাত! ভারতীয় রেলের 'ভয়ঙ্কর' অভিজ্ঞতা ফ্রেঞ্চ ইউটিউবারের

ফ্রেঞ্চ ইউটিউবার ভিক্টর ব্লাহো

শেষ আপডেট: 14 April 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভারতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল বিদেশি ইউটিউবারের। ৪৬ ঘণ্টার ট্রেন জার্নি শেষে দর্শকদের এই দেশে দূরপাল্লার ট্রেনে না চড়ার পরামর্শ দেন ভিক্টর ব্লাহো। নিজের এই অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করেছেন ফ্রেঞ্চ ইউটিউবার (Train Journey Experience)।

ভিক্টর ট্রেনে মুম্বই থেকে বারাণসী, বারাণসী থেকে আগরা, আগরা থেকে দিল্লি সফর নিজের ইউটিউব চ্যানেলের জন্য রেকর্ড করেছেন। স্লিপার থেকে থার্ড এসি- ভারতীয় রেলের ভাল-খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। দুর্ভাগ্যবশত খারাপ অভিজ্ঞতাগুলি সমস্ত ভালোকে ছাপিয়ে গিয়েছে বলে দাবি করেছেন ভিক্টর (Train Journey Experience)।

ভিক্টর ব্লাহো তাঁর ভিডিওতে দেখিয়েছেন ট্রেনের কোচে যাত্রীদের ভিড় এবং তাঁদের চিৎকারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। অত্যধিক চিৎকারের জন্য ট্রেন সফরে ঘুমের ব্যঘাত ঘটেছে বলেও জানান তিনি। এর পাশাপাশি ট্রেনের ভিতরেই ইঁদুর, আরশোলার উৎপাতও সহ্য করতে হয়েছে তাঁকে। এমনকি ট্রেনের মেঝেতে পড়ে থাকা আবর্জনা দেখিয়ে ভিক্টর বলেন, 'এখানে খুব নোংরা এবং দুর্গন্ধ'।

ইউটিউবারের ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকজন যাত্রী তাঁর সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহ দেখায়। একজন নিজের বান্ধবীর সঙ্গে ভিডিও কলে কথা বলায়। ক্যামেরায় বিরক্তির সুরে ভিক্টর বলেন, 'ভারতে এসে তিন সপ্তাহ কেটে গিয়েছে। এবার বাড়ি ফিরতে চাই। শান্তি চাই। পরিষ্কার বিছানা চাই'।


```