Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পুজোয় উজ্জ্বল, জেল্লাদার ত্বক চান? ফেসিয়াল নয় বরং ডায়েটে রাখুন এগুলি

দ্য ওয়াল ব্যুরো: পুজো এসে গেছে, এই সময় চেহারায় একটু মাঞ্জা না দিলেই নয়। সারা বছর শরীরের উপর নানা অত্যাচারের শেষে পুজোর ঠিক আগে আগে যারা রূপচর্চা করতে গিয়ে বাজার চলতি ক্রিম বা ফেসিয়ালে ভরসা রাখেন, তারা তো ত্বকের বারোটা বাজাচ্ছেনই, উপরন্তু আম

পুজোয় উজ্জ্বল, জেল্লাদার ত্বক চান? ফেসিয়াল নয় বরং ডায়েটে রাখুন এগুলি

শেষ আপডেট: 13 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুজো এসে গেছে, এই সময় চেহারায় একটু মাঞ্জা না দিলেই নয়। সারা বছর শরীরের উপর নানা অত্যাচারের শেষে পুজোর ঠিক আগে আগে যারা রূপচর্চা করতে গিয়ে বাজার চলতি ক্রিম বা ফেসিয়ালে ভরসা রাখেন, তারা তো ত্বকের বারোটা বাজাচ্ছেনই, উপরন্তু আমন্ত্রণ জানাচ্ছেন নানা চর্মরোগকে। নারী হোক বা পুরুষ, ত্বক নিয়ে চিন্তা নতুন নয়। জেল্লাদার, উজ্জ্বল ত্বকের জন্য নামী প্রসাধন ব্যবহার থেকে শুরু করে নানা ঘরোয়া টোটকার ব্যবহার— বাদ পড়ে না প্রায় কিছুই। কিন্তু জানেন কি, আপনার খাদ্যতালিকায় রদবদল না ঘটাতে পারলে কিন্তু কোনও মতেই স্বাস্থ্যকর ত্বক লাভ করা সম্ভব নয়। প্রতিদিনের খাবারের মেনু থেকে বাদ দিতে হবে তেলমশলা জাতীয় খাবার যা আমাদের ত্বককে তেলা ও অনুজ্জ্বল করে।নানা রঙের মিষ্টি বা ভাজা মিষ্টি পেটের সঙ্গে ত্বকেরও ক্ষতি করে। ​​ফাস্ট ফুড ত্বকের জন্য যতখানি ক্ষতিকর, ততটাই ক্ষতিকর সস, কেচাপ, বেকন, সসেজ, নুডলস ইত্যাদি প্রক্রিয়াজাত খাবার। উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স থাকায় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে এই সব খাবার। তাহলে ডায়েটে কী রাখবেন, যা আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে আবার ত্বকেরও। দেখে নিন এক ঝলকে-

সবুজ সব্জি:

যে কোনও সবুজ সব্জিতেই থাকে প্রচুর পরিমাণ ভিটামিন  ও খনিজ উপাদান। বিশেষত ভিটামিন এ ও ভিটামিন ই যা ত্বকের জন্য উপকারি। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতিকর ও মরে যাওয়া কোষগুলিকে ছেঁটে ফেলে। ব্রণের সমস্যা মেটায়, কালচে ভাব দূর করে। এর লুটেনিন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে জেল্লাদার করে। তেলতেলে ভাব কমে ত্বক হয়ে ওঠে তরতাজা।

ফল:

সুন্দর ত্বকের জন্য ফলের গুরুত্ব তো সবারই জানা। ফলের রস যেমন প্রাকৃতিক টোনারের কাজ করে , তেমনি এনার্জি বাড়ায়। এর ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানীজ ত্বকের পুষ্টি যোগায়। তা ছাড়াও লেবু জাতীয় ফলে থাকে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। ফলের ফ্রুকটোজ ত্বকের কোষকে সজীব রাখে।

মাছ ও মাছের তেল:

মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এই উপাদান রক্তে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যা স্বাস্থ্যকর উপায়ে ওজন যেমন কমায়, তেমনই সামগ্রিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে। মস্তিষ্কের কাজও সুস্থ ভাবে করতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা সামগ্রিক ভাবে প্রভাব ফেলে আমাদের মানসিক স্বাস্থ্যে। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কে সিরোটোনিন, ডোপামাইন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ফলে মানসিক অবসাদ কমে, মনও ভাল থাকে, সেই সঙ্গে ত্বকও।

গাজর:

মূলত শীতের সব্জি হলেও আজকাল কম-বেশি সারা বছরই মেলে গাজর। আর এই গাজরের দ্বারাই চটজলদি কমিয়ে ফেলা যায় শরীরের মেদ। পাশাপাশি সুস্থ রাখা যায় ত্বককেও। পুষ্টিবিদদের মতে, ১০০ গ্রাম গাজরে শর্করা রয়েছে ১০.৬ গ্রাম মতো। তুলনায় ফ্যাটের পরিমাণ প্রায় নেই বললেই চলে, মাত্র ০.২ গ্রাম। কাজেই নিত্য খাদ্যতালিকায় গাজর রাখলে মেদও কমবে, পাশাপাশি এর ক্যারোটিন সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষাও করবে।

গ্রিন টি:

বিশেষজ্ঞদের মতে দিনে দু'কাপ গ্রিন টি শরীরের যে কোনও প্রদাহজনিত রোগ কমায়। এতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ডিটক্স করে। সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে বাঁচায়।  

```