Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ইলন মাস্ককে চ্যালেঞ্জ! স্পেস ওয়ারে লড়তে স্টারলিঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নামল টয়োটা

আগামী দিনে টয়োটার তরফে রকেট বানানোর ক্ষেত্রে ৪ কোটি ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইলন মাস্ককে চ্যালেঞ্জ! স্পেস ওয়ারে লড়তে স্টারলিঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নামল টয়োটা

টয়োটা

শেষ আপডেট: 8 January 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: পাখির চোখ মহাকাশ দুনিয়ায় থাবা বসানো। যার জন্য মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক-কে চ্যালেঞ্জ ছুড়ে দিল জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা।

কোম্পানির তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, আগামী দিনে রকেট বানানোর ক্ষেত্রে ৪ কোটি ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর দৌলতে হাল্কা ওজনের রকেট ব্যাপক মাত্রায় প্রস্তুত করা সম্ভব হবে। স্টারলিঙ্কের এই প্রতিযোগীর নাম ইন্টারস্টেলার। এই স্টার্ট আপ সংস্থাকেই অক্সিজেন জোগাতে প্রভূত মূলধনের ঝুলি হাতে এগিয়ে এসেছে টয়োটা।

উল্লেখ্য, কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ও অন্যান্য ক্ষেত্রে মহাকাশের দখলদারি নিয়ে মার্কিন বাণিজ্য সংস্থাটি ইতিমধ্যে সারা বিশ্বে একচেটিয়া অধিকার কায়েম করেছে। রকেট বানানোর ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছে তারা। একই সঙ্গে পাল্লা দিচ্ছে চিনও। তুলনায় জাপানের দখলদারি এতদিন ফ্যকাশেই ছিল। টয়োটা-র এই সাম্প্রতিক ঘোষণা স্পেস ওয়ারে-র মানচিত্রে পূর্ব এশিয়ার দেশটিকে সামনের সারিতে আনবে বলেই মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ।

পরিসংখ্যান বলছে, আপাতত আমেরিকা ও চিন সারা বছর শতাধিক রকেট লঞ্চ করে থাকে। জাপানের ক্ষেত্রে সংখ্যাটা দু-অঙ্কেও ঠেকেনি। এই ঘাটতি মেটাতে স্টারলিঙ্কের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে রকেট উৎক্ষেপণের সংখ্যাটা অন্তত তিরিশে নিয়ে যাওয়া। এর জন্য গাড়ি তৈরিতে দড় টয়োটা-র মতো সংস্থার কারিগরি প্রকৌশল কাজে লাগবে বলে অনুমান করা হচ্ছে।

সংস্থার চেয়ারম্যান আকিও টয়োডা সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত একটি সম্মেলনে জানিয়ে দিয়েছেন, স্রেফ গাড়ি বানানোর ক্ষেত্রেই তাঁরা থমকে থাকবেন না। মহাকাশ বাণিজ্যের মতো লাভজনক পরিসরেও দখল বসাতে চান। এর জন্য জাপানের সরকারকেও পাশে পেয়েছে টয়োটা। রকেট উৎপাদন, বাণিজ্য ও গবেষণার খাতে  সরকারি তরফে প্রায় ৫৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে।


```